স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় আর ১০ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্য হয়েছে। এই সময়ে ১৪৪ জন শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সোমবার (৩০ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৪৪ জনের দেহে করোনা পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৯৪ জন শনাক্ত হয়েছেন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৩.৮১ শতাংশ।

সাতকানিয়ায় ৩, আনোয়ারায় ১, চন্দনাইশে ৬, পটিয়ায় ৬, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়ায় ১, রাউজানে ২০, হাটহাজারীতে ৩ ও সীতাকুণ্ডে ৮ জন করোনা শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত ৯৯ হাজার ১৩৫ জন শনাক্ত হয়েছেন। এরমধ্যে চট্টগ্রাম নগরেরই ৭২ হাজার ১০৭ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের ছয়জন নগরীর বাসিন্দা। বাকি চারজন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট ১ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা