স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু হলো ঢাবির শিক্ষার্থীর

নিজিস্ব প্রতিবেদক: প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী শারমিন আক্তার।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

বিষয়টি নিশ্চিত করেন শারমিনের ভাই হায়াতুন্নবী সায়েম। তিনি বলেন, গত ৫ দিন আগে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। তারপর আমরা হাসপাতালে নিয়ে আসি। কিন্তু তাকে বাঁচাতে পারলাম না। আজ সকালে সে আমাদের ছেড়ে চলে গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, বিষয়টি তার পরিবার সূত্রে জেনেছি। এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি খবর। পরিস্থিতি যেহেতু ভালো নয়, শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর অনুরোধ করছি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা