স্বাস্থ্য

টিকা পাবেন ১৮ বছরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনার টিকাদান নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় বয়সসীমা কমিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, এখন থেকে ১৮ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

শুক্রবার (২০ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে এ বিষয়ে আইসিটি বিভাগকে নির্দেশনা দিয়েছে। টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপে এখন আঠারোর বেশি বয়সী সব শিক্ষার্থীর নিবন্ধনের সুযোগ মিলেছে।

এসময় মিজানুর বলেন, এ বিষয় নিয়ে প্রতি সপ্তাহে একটি মিটিং হয়। সবশেষ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে (১৮ বছরের শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেয়ার)। এ ছাড়া সুরক্ষা অ্যাপে এখন পঁচিশোর্ধ্ব সবার নিবন্ধনের সুযোগ মিলছে। চলতি বছরের শুরুতে দেশে শুরু হয় করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম। শুরুতে বয়সসীমা নির্ধারণ করা হয় ৫৫ বছর।

পরবর্তী সময়ে বয়সসীমা কমিয়ে ৪০ বছর করা হয়। এরপর আরও দুই দফা বয়সসীমা কমিয়ে করা হয় ৩০ বছর। টিকা কার্যক্রমের বিস্তৃতি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। সবার জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর পর্যন্ত করা যায় কি না, সে বিষয়েও চলছে আলোচনা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা