স্বাস্থ্য

তিনশ'র নিচে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাসের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের মধ্যে ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন। ঢাকার বাইরে রোগীর সংখ্যা ৩০।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ছয় হাজার ১০০ জন। আর চলতি আগস্টে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪৪২ জনে।

এর আগে জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬০ জন এবং ঢাকার বাইরে ৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

চলতি বছরের শুরু থেকেই ডেঙ্গু রোগে মানুষ আক্রান্ত হতে শুরু করে। পর্যায়ক্রমে তা বাড়ছে। এদিকে, এডিস মশার বিরুদ্ধে রাজধানীর দুই সিটি করপোরেশন চিরুনি অভিযানসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা