স্বাস্থ্য

দুই ডোজ পেয়েছেন সাড়ে ৬২ লাখ মানুষ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকার দুই ডোজ পেয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন মানুষ। প্রথম ডোজ পেয়েছেন ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জন। দেশে সব মিলিয়ে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯৪ লাখ ৩৩২ পুরুষ এবং ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪৫ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ লাখ ৮৩ হাজার ৮১০ পুরুষ এবং ২৩ লাখ ৭০ হাজার ৫৯২ নারী। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৮৬ লাখ ৪০ হাজার ৬৫০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের ৯৩ হাজার ১৩৮ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। মডার্নার ২৭ লাখ ১৭ হাজার ১৭৮ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন পুরুষ ৬৮ লাখ ৩৫ হাজার ৩০৪ এবং নারী ৪১ লাখ ২৬ হাজার ৮০৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ লাখ ৪০ হাজার ৩০৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২১ হাজার ৮০৮ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ২৫ হাজার ২৬৩ এবং নারী ১৯ লাখ ১৫ হাজার ৪২ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৪৭ লাখ ৮২ হাজার ১৪১ এবং নারী ৩৮ লাখ ৫৪ হাজার ৫০৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৭৭ লাখ ৮৫ হাজার ২২০ জন প্রথম ডোজ এবং ৮ লাখ ৫৫ হাজার ৪৩০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪২ লাখ ৯২ হাজার ২৫৩ এবং নারী ৩৪ লাখ ৯২ হাজার ৯৬৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৪ লাখ ৮৯ হাজার ৮৮৮ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৬৫ হাজার ৫৪২ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৭০৮ এবং নারী ১৩ হাজার ৪৩০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪২ হাজার ৮৮৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৬ হাজার ৪৬০ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৪২৩ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৮৬ হাজার ৯৮৯ এবং নারী ১১ লাখ ১ হাজার ২৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ১ হাজার ৩৯৪ জন প্রথম ডোজ এবং ২ লাখ ১৫ হাজার ৭৮৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৪ হাজার ৭৯০ এবং নারী ১০ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৩২ হাজার ১৯৯ জন পুরুষ এবং নারী ৮৩ হাজার ৫৮৫ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা