স্বাস্থ্য

 সিআরবিতে হাসপাতাল চান না তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এবার বন্দরনগরী চট্টগ্রামের ‘ফুসফুস’ সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার বিরোধিতায় একত্রিত হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ায় সিআরবির পরিবেশ নষ্ট হোক তা তিনি চান না।

শুক্রবার (২৩ জুলাই) ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও জানিয়েছেন, পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে হবে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, সিআরবিতে পরিবেশ নষ্ট হোক, গাছপালা কাটা হোক সেটি আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই না এবং সরকার জনগণের বিপক্ষে কোনও কাজ করবে না।

তিনি লিখেছেন, চট্টগ্রামের সিআরবি একটি নান্দনিক ও ঐতিহাসিক জায়গা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সংরক্ষণের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ রাখার কারণে তিনি ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পদকে ভুষিত হয়েছেন। সুতরাং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর হাত দিয়ে পরিবেশ নষ্ট হয়

এদিকে সিআরবি রক্ষার দাবিতে গড়ে উঠা প্ল্যাটফর্ম নাগরিক সমাজ-চট্টগ্রামের প্রতিনিধিরা জানিয়েছেন, কঠোর লকডাউনের মধ্যেও চট্টগ্রামের 'ফুসফুস' সিআরবি রক্ষায় চলমান আন্দোলন অনলাইন প্ল্যাটফর্মে অব্যাহত থাকবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

অক্ষয়ের সঙ্গে জুটিতে আসছেন টলিউড কুইন রুক্মিণী!

বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলি...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা