স্বাস্থ্য

জুলাইয়ের ২১ দিনে ডেঙ্গু আক্রান্ত ছয় মাসের তিনগুণ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। এ বছরের জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যাক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ বছরের আর কোনো মাসে এত রোগী পাওয়া যায়নি। যা বছরের শুরু থেকে প্রথম ছয় মাসে আক্রান্ত রোগীদের চেয়ে প্রায় তিনগুণ।

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।

কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন। অর্থ্যাৎ চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩৭২।

অন্যদিকে শুধু জুলাইয়ের ২১ দিনেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এদের ৯৯ শতাংশই ঢাকার। যা কিনা জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ছাড়িয়ে প্রায় তিনগুণের কাছাকাছি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারাও ঢাকার বাসিন্দা।

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪০৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৩৯৮ জন। বাকি ৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত এক হাজার ৩৬০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৯৫১ জন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা