স্বাস্থ্য

আগুন থেকে বেঁচে অক্সিজেনের অভাবে মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে আগুনের ঘটনার পর ঘাটাইলে অক্সিজেনের অভাবে সাইফুল ইসলাম (৪০) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে তিনি মারা যান। তাঁর বাড়ি ঘাটাইলের কোচবাড়ি কর্ণা গ্রামে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল ইসলামের ভাতিজা জাহিদ হাসান রনি।

জানা যায়, গত ৫ জুলাই করোনা আক্রান্ত হয়ে সাইফুল বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাঁকে ১১ জুলাই টাঙ্গাইলের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখান থেকে পরদিন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসিইউতে ভর্তি স্থানান্তর করা হয়। সেখানে গত বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে ওই ইউনিটে আগুন লাগলে তাঁকে দ্রুত বাইরে নিয়ে আসে। কিন্তু হাইফ্লো নাসাল ক্যানুলার অভাবে তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু এবং মাত্র পনেরো মিনিটের মধ্যে তিনি মারা যান।

উল্লেখ্য, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসিইউ ওয়ার্ডে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ওয়ার্ডের অক্সিজেন সরবরাহ লাইন ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা