স্বাস্থ্য

সিএমএইচে ভেন্টিলেটরের বিকল্প যন্ত্রের সফল পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের চিকিৎসায় অতি গুরুত্বপূর্ণ ভেন্টিলেটরের বিকল্প যন্ত্র উদ্ভাবন করেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)।

১৮ এপ্রিল শুক্রবার ঢাকায় অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে এই যন্ত্রটির সফল পরীক্ষামূলক ব্যবহারও করা হয়েছে।

বিএমটিএফ জানায়, দেশের বর্তমান আর্টিফিশিয়াল ভেন্টিলেটরের পরিসংখ্যান সংগ্রহের পর তাদেরকে বানানোর দায়িত্ব দেয়া হয়।

ইঞ্জিনিয়ারদের সহযোগিতা নিয়ে দুই সপ্তাহের প্রচেষ্টায় কোভিড-১৯ রোগীদের আইসিইউ’তে ভেন্টিলেট করার মতো একটি প্রোভেন্টিলেটরে রূপান্তর করতে সক্ষম হয়।

মেকানিকাল ভেন্টিলেটর এ থাকা দুইজন রোগীর (করোনা আক্রান্ত নয়) উপর এর প্রত্যক্ষ পর্যবেক্ষণে প্রয়োগও করা হয়। রোগীর পর্যবেক্ষণের সময় রোগীর সকল ভাইটাল প্যারামিটার সমূহ স্থিতিশীল পাওয়া যায়, যা অত্যন্ত উৎসাহ ব্যাঞ্জক।

এই যন্ত্রটির কিছু ফাইন টিউনিং করা প্রয়োজন দেখা দেয় যা নিয়োজিত ইঞ্জিনিয়ারদের দ্বারা টিউনিং করা সম্ভব বলে জানিয়েছেন তারা।

প্রাথমিক পর্যায়ে দুই ঘন্টা বিএমটিএফ-এর এই ভেন্টিলেটর এর মাধ্যমে রোগীকে ভেন্টিলেট করা হয়। পরবর্তীতে শুক্রবার রাতে আরো ছয় ঘণ্টা এ প্রক্রিয়ায় ভেন্টিলেট করা হয়।

বিএমটিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে এ ধরনের এক হাজার ভেন্টিলেটর বানানো সম্ভব। এতে কোভিড-১৯ রোগীদের জন্য এই ভেন্টিলেটরটি ‘কনভেনশনাল ভেন্টিলেটর’ এর অবর্তমানে ‘বিকল্প ভেন্টিলেটর’ হিসাবে কাজ করে অনেক রোগীর জীবন বাঁচাতে সহায়ক হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা