স্বাস্থ্য

করোনায় আক্রান্ত ৫৭ নার্স, কোয়ারেন্টিনে ২৭০

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বে করোনাভাইরাসের পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এতে বাড়ছে আক্রান্ত স্বাস্থ্য কর্মীর সংখ্যাও।

সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের তথ্য অনুযায়ী, দেশের ৩৪ হাসপাতালে ৫৭ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনে আছেন প্রায় ২৭০ জন। এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব সাব্বির মাহমুদ।

নার্সদের কোভিড-১৯ আক্রান্তের বিষয়ে তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে কর্মরত আছেন ৩১ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত আছেন ২৬ জন। তাছাড়া আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা আরো ২৫০ থেকে ৩০০ নার্স কোয়ারেন্টিনে আছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেলে ৩ জন, স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে ৮ জন,বরিশাল শেরে –ই-বাংলা মেডিকেল কলেজে ১ জন,নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া মেডিকেল কলেজে ১ জন, নেত্রকোনা কালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, ঢাকা শিশু হাসপাতালে ১জন, নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৪ জন,কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গফরগাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, ময়মনসিংহের কালিগাও উপজেলা কমপ্লেক্সে ২জন, কিশোরগঞ্জের করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নরসিংদীর ১০০ বেড সদর হাসপাতালে ২ জন।

এদিকে বেসরকারী হাসপাতালে ২৬ জন নার্স আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুরের কেপিজি হাসপাতালে ৩ জন, বারডেম জেনারেল হাসপাতালে ২জন, ইভারকেয়ার হসপিটাল(এপোলো হসপিটালে)১জন, ইউনাইটেড হাসপাতালে ৫জন,পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন,ইনসাফ বারাকায় ৬ জন,ডেল্টা হাসপাতালে ৩ জন, আজগর আলী হাসপাতালে ১ জন,ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডিতে ১ জন, ইমপালস হাসপতালে ২ জন। দশটি বেসরকারী হাসপাতালে এই ২৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা