স্বাস্থ্য

নেগেটিভ হওয়ার ২৮ দিন পর নেয়া যাবে টিকা

নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত ব্যক্তির নেগেটিভ রিপোর্ট আসার কতদিন পর টিকা নেয়া যাবে তা নিয়ে নানা ধরনের তথ্য আসায় জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছিল। অবশেষে বিষয়টি পরিষ্কার করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে করোনা থেকে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়া যাবে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।

ডা. ফ্লোরা বলেন, অনেক জায়গা থেকেই অনেক রকমের তথ্য পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলছে। অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন কোনো সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর, অর্থাৎ চার সপ্তাহ পর টিকা নেয়ার জন্য বলা হচ্ছে। এটা প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়া সবার জন্যই প্রযোজ্য হবে।

টিকার সার্টিফিকেট কবে নাগাদ পাওয়া যাবে, এমন প্রশ্নে জানানো হয়, সার্টিফিকট নিয়ে কাজ করছে তথ্য ও প্রযুক্ত বিষয়ক মন্ত্রণালয়। আরও এক সপ্তাহ পরে সিস্টেমে এটা অনবোর্ড হবে। তখন সবাইকে জানানো হলে তারা টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজও দেয়া শুরু হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা