স্বাস্থ্য

করোনা: সংক্রমণ মোকাবিলায় নির্দেশনা বলবৎ থাকবে

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের জারি করা ১৮ দফা নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হযেছে।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ১৮ দফা নির্দেশনা ও মন্ত্রিপরিষদ বিভাগ এর ৪ ও ৮ এপ্রিলের নির্দেশনাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশে সম্প্রতি করোনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭৩৯ জনে। এর আগে শনিবার (১০ এপ্রিল) দেশে করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিল।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন। এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বিদ্যমান পরিস্থিতিতে সরকার বিধি-নিষেধ জারি করেছে। আগামী ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকছে বন্ধ থাকবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

ফ্যাসিস্টবিরোধী দলগুলোর ঐক্যের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা