স্বাস্থ্য

দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

২১ মার্চ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিদিন হাসপাতালে রোগী দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার মাধ্যমে গোটা হাসপাতালের রোগীরা সংক্রমিত হতে পারেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২১ মার্চ শনিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ২৪ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে অধিকাংশই প্রবাসফেরত ব্যক্তিদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। যে দুজন মারা গেছেন তারা কেউ প্রবাসফেরত নন। তবে প্রবাসফেরতদের কারো না কারো মাধ্যমে সংক্রমিত হয়ে তারা মারা যান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা