বিশ্ব পোলিও দিবস আজ
স্বাস্থ্য

বিশ্ব পোলিও দিবস আজ

সান নিউজ ডেস্ক : আজ বিশ্ব পোলিও দিবস। পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। চিকিৎসাশাস্ত্রে এ ভাইরাসে আক্রান্ত হওয়াকে পোলিওমায়েলাইটিস বা সংক্ষেপে পোলিও বলা হয়। ২০১৪ সালে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়।

বৈশ্বিকভাবেই পোলিও রোগ কমে গেছে। ১৯৫৪ সালে পোলিও ভাইরাসের ভ্যাকসিন প্রচলনের আগে পোলিও রোগটি বিশ্বের অধিকাংশ দেশেই ছিল। তবে ভ্যাকসিন প্রয়োগে অনেক দেশে প্রকোপ কমে যায়। বর্তমানে শুধু পাকিস্তান ও আফগানিস্তানে ভাইরাসটির প্রভাব খুব অল্প পরিমাণে আছে। তবে দেশগুলোত ইপিআই কর্মসূচির মাধ্যমে নির্মূলের চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি আগামী দু-এক বছরের মধ্যে বিশ্বকে পোলিওমুক্ত হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।

বাংলাদেশে ২০০৬ সালের নভেম্বরে শেষ পোলিও সংক্রমিত নতুন রোগীর খোঁজ পাওয়া যায়। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে ২০১১ সালের জানুয়ারিতেও নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় বাংলাদেশ পোলিওমুক্ত ঘোষিত হয়নি। বর্তমানে ইপিআই কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে মারাত্মক রোগ পোলিও নির্মূল করা সম্ভব হয়েছে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে সাধারণত পাঁচ বছরের কম বয়সি শিশুরা সবচেয়ে বেশি এ ভাইরাস আক্রান্তের ঝুঁকিতে থাকে। আক্রান্তের লক্ষণগুলো হলো জ্বর, শ্বাসকষ্ট শেষে পক্ষাঘাত বা পঙ্গুত্ব। ভাইরাসটি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ানো ছাড়াও মুখগহ্বর দিয়ে শরীরে প্রবেশ করে। মলের মাধ্যমেও ছড়াতে পারে। এই ভাইরাসের সংস্পর্শে স্নায়ুরজ্জু ও স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়। মাংসপেশী নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষকে আক্রান্ত করে বলে শরীর অবস হয়ে যায়। নিম্নাঙ্গকে বেশি আক্রান্ত করে। তবে আক্রান্তের হার বেশি হলে নানা অঙ্গ-প্রত্যঙ্গে জটিলতা সৃষ্টি হয়। মস্তিষ্কে আঘাত হেনে মৃতু্যর কারণ হয়ে দাঁড়ায়।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা