সংগৃহীত ছবি
ফিচার

বিদায় ২০২৩, স্বাগতম ২০২৪

নিজস্ব প্রতিবেদক : মহাকালের গর্ভে হারিয়ে গেলো আরও একটি বছর। ঘড়ির কাঁটা রাত ১২টা অতিক্রমের সঙ্গে সঙ্গে শুরু হলো নতুন বর্ষ গণনা। সব ব্যথা-বেদনা, দুঃখ-কষ্ট ভুলে নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। স্বাগত ইংরেজি নববর্ষ ২০২৪।

আরও পড়ুন : বিএনপি সব সময় নাশকতা করে আসছে

আমাদের অধিকাংশ কর্মকাণ্ডই চলে ইংরেজি সাল গণনায়। তাই খ্রিষ্টীয় বছর আমাদের জীবনে অনেক গুরুত্ববহ। অবশ্যই যার যার অভিজ্ঞতা ও ভাবনা থেকে মূল্যায়িত হবে ২০২৩। তবে আমাদের জাতীয় জীবনে বিদায়ী বছরটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৩ ছিল ঘটনাবহুল। নানা চ্যালেঞ্জ এসেছে, উত্থান-পতনের ঘটনাও ঘটেছে। সবকিছু পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি আমরা।

ক্যালেন্ডারের পাতায় ২০২৩ হচ্ছে অনেক ঘটনাবহুল। বাংলাদেশসহ সারা বিশ্বে নানা ঘটনার সাক্ষী ২০২৩। বিশেষ করে বাংলাদেশে ২০২৩ ছিল নানা অনিশ্চয়তার মধ্যে। রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-সব মিলিয়ে ঘটনাবহুল ছিল ২০২৩ সাল।

আরও পড়ুন : নির্বাচনে উস্কানি দিলে মেনে নেব না

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বার্তায় ইংরেজি নববর্ষ ২০২৪ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশের মানুষ ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য বার্তা পাঠানোর মাধ্যমে তাদের প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের শুভ কামনা জানিয়েছেন। সাধারণত আগে থেকেই সারা বিশ্বে বিদায়ী বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাপক উৎসবের আয়োজন করা হয়।

আরও পড়ুন : নাজিরা বাজারে আগুন

বছরের শেষদিকে এসে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে উৎসাহিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণা ও তার প্রয়োগের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা ছিল বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এ নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ অধিকাংশ বিরোধী দল। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এ নির্বাচনে অংশ নেয়।

বছরটিতে আন্তর্জাতিক ঘটনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- হামাস-ইসরাইল যুদ্ধ। হামাসের এক অপারেশনকে কেন্দ্র করে সাধারণ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনো চলমান। এ যুদ্ধে এখনো পর্যন্ত শিশুসহ ২১ হাজার ফিলিস্তিনি নিহত হন।

আরও পড়ুন : কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দেশ টোঙ্গা, কিরিবাতিতে ২০২৩ সালকে প্রথম বিদায় জানানো হয় এবং নতুন বছরকে বরণ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা