অতিরিক্ত মেদ বাঁচিয়ে দিল জীবন!
ফিচার

অতিরিক্ত মেদ বাঁচিয়ে দিল জীবন!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের একটা বড় অংশের মানুষ অতিরিক্ত মেদ নিয়ে দুশ্চিন্তায় ভুগেন। এই মেদেরও যে ভাল দিক আছে, তা মনে হয় চীনের এই যুবকের চেয়ে ভাল কেউ বলতে পারবেন না।

চীনের এই ব্যক্তি তার স্থূলতার কারণেই প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। তেমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এটি চীনের হেনান প্রদেশের লুয়ং শহরের ঘটনা। ২৮ বছরের লিউ নামে এক ব্যক্তি বাড়ির কূপের মধ্যে পড়ে যান। তিনি একেবারে নীচে পড়ে যাননি, বরং কূপের মুখে আটকে গিয়েছিলেন। আসলে কূপের মুখটি খুব ছোট, লিউ-এর বিশাল শরীর তাতে কোমর পর্যন্ত ঢুকে গেলেও পেটের কাছে আটকে যায়।

এটি লিউ-দের পরিবারের ব্যবহারের জন্য তৈরি কূপ। এমন বিপদের কথা ভেবেই তার মুখে একটি কাঠের পাটাতন ঢাকা দেওয়া থাকতো। কিন্তু সম্প্রতি সেটি নষ্ট হয়ে যাওয়ার ফলে ভুলবশত কূপে পড়ে আটকে যান লিউ। খবর যায় ফায়ার সার্ভিসের কাছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন লিউ-এর ওজন প্রায় ৫০০ পাউন্ড (প্রায় ২২৬ কেজি)। লিউ-এর কূপের মুখে আটকে থাকা ও তাকে উদ্ধারে জড়ো হওয়া দমকল কর্মীদের কাজ উপস্থিত কেউ ক্যামেরাবন্দি করেন কেউ। পরে যা সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। আর এমন একটি ভিডিও স্বাভাবিক ভাবেই ভাইরাল হতে সময় নেয়নি।

ভিডিওর লিংক: https://youtu.be/tG7rfTS6CrA

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা