ফিচার

ফসলের মাঠে কৃষকের প্রকৃত বন্ধু সাইদুল ইসলাম

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কর্মসংস্থানেরও ৬০ শতাংশ ছিল কৃষির; বর্তমানে কমার পর এখনো ৪০ শতাংশের বেশি। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের জিডিপিতে যে অগ্রগতি হয়েছিল, কৃষি খাত তার অন্যতম।

আরও পড়ুন: নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বিগত দুই দশকে সেবা ও ম্যানুফ্যাকচারিং খাতের অবদান জিডিপিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে কৃষির অবদান শতাংশ হারে কমলেও খাদ্য উৎপাদনে ধারাবাহিক অগ্রগতি ও কর্মসংস্থানে অন্যতম প্রধান ভূমিকা রাখায় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিবর্তিত রয়েছে।

কৃষির উন্নয়নে কৃষকের অবদান সবচেয়ে বেশি। তবে, আধুনিক বীজ ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষক এবং এই প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগের ভূমিকাও অনস্বীকার্য।

আরও পড়ুন: ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৮

বৈশাখের আগে আগে বুক ধুকপুক করে। অসময়ে বৃষ্টি আসে কি না, আগাম বন্যা আসে কি না, মাঠে কাজ করার সময় আকাশ থেকে নেমে আসে কি না বাজ নামের মৃত্যুদূত, এ রকম নানান আপদবিপদের ভয়ে কৃষক দুই হাত আকাশে তুলে সাহায্য কামনা করেন। ধুকপুকানি টের পেতে না পেতেই একদম অজানা আতঙ্ক ঘিরে ধরলো কৃষক-অকৃষক সবাইকে।

এই আতঙ্ক-বিপদ থেকে কৃষকদের মাঝে পূর্ণ ভরসা-প্রকৃত বন্ধুর জায়গাটা তৈরি করে নিতে পেরেছেন ভালুকা উপজেলার কৃষি উপ-সহকারি কর্মকর্তা সাইদুল ইসলাম।

হবিরবাড়ী ইউনিয়নের হবিরবাড়ী ব্লকের দায়িত্ব পালন করলেও উপজেলার অনন্যা ব্লকের কৃষকদের কে দিয়ে থাকেন সু -পরামর্শ। বন্ধু মহলে নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করে কৃষি সেবা প্রচার করে যাচ্ছেন। তিনি মাঠে ঘাটে রোদ বৃষ্টিতে প্রচন্ড তাপ দাহতেও চালিয়ে যাচ্ছেন কৃষি তৎপরতা। রোজা রেখে প্রচন্ড তাপে যেখানে কৃষক নিজেই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর পাশেই কৃষি কর্মী প্রচন্ড রোদেই কৃষি সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে বোরো ধানের আবাদে প্রচন্ড তাপদাহের ফলে রোগবালায়ের আক্রমণ ক্রমশ বাড়ায়, কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: জাপানের প্রধানমন্ত্রীকে ওপর হামলা

কৃষি উপসহকারী সাইদুল ইসলাম বলেন, মাঠের ফসলের রোগ ও পোকা এখন অনেকটা নিয়ন্ত্রণে। তাপদাহ কমে গেলে ফিরে আসবে স্বাভাবিক অবস্থা। তিনি আরো বলেন, কয়েক দিনের মধ্যে কাটা হবে ব্রিধান ২৮, সেই সাথে চলছে আউশ ধান বীজতলার কাজ। বপন চলছে পাট, আদা, হলুদ লাগানো। কৃষি এখন অনেক দূর এগিয়ে গেছে, সেই সাথে চলছে আম, লিচু, কাঠালের পরিচর্যা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পতিত জমির ওপর নেওয়া হয়েছে নানা ধরনের পরিকল্পনা, যা দেশে থাকবেনা এক ইঞ্চি ও অনাবাদি জমি। কৃষি হবে স্মার্ট, স্মার্ট হবে বাংলাদেশ। তারই দিক নিদের্শনায় কৃষকের পাশে থেকে কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

মাঠ পর্যায়ে কৃষক আমির হোসেন বলেন, আমাদের ব্লকে তিনি কৃষি অফিসার নন, তিনি প্রকৃত কৃষক হিসেবে আমাদের সাথে থেকে সকল কৃষি কাজের পরামর্শ দিয়ে থাকেন।

কৃষক খোরশেদ আলম জানান, রোগবালাইয়ের আগে আগাম সতর্কবার্তা ও আমাদের সফলের যে কোন .রোগ বালায়ে সমস্যা হলে তিনি ছুটে আসেন। বীজতলা তৈরি থেকে ফসল কাটা ও মাড়াই পর্যন্ত পাশে থেকে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা