২০ বছর ধরে হেলমেট পরে আছেন এই নারী!
ফিচার

২০ বছর ধরে হেলমেট পরে আছেন এই নারী!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মরক্কোর বাসিন্দা ফাতেমা গাজেভি। তিনি গত প্রায় ২০ বছর ধরে মাথায় মহাকাশচারীদের হেলমেট পরে আছেন। খবর ডেইলি মেইলের।

ফতিমা একটি বিরল ত্বকের রোগে ভুগছেন, যার নাম জিরোডার্মা পাইগামেন্টোসাম। এই রোগে আক্রান্তদের ত্বকে রোদ লাগলে মারাত্মক ক্ষতি হয়।

সাধারণত প্রত্যেকের শরীরে বিশেষ করে মুখে রোদ পড়তে পড়তে একসময় চামড়া পুড়ে যায়, তবে কোষগুলো তা নিজে থেকেই ঠিক করে। কিন্তু এই রোগের কারণে নিজে থেকে কোষ আবার ঠিক হতে পারে না। এই পরিস্থিতিতে মুখে সূর্যের আলো পড়লে ত্বকে ক্যান্সার হতে পারে।

ফতিমার বয়স যখন ১৩ ছিল, তখন তার এই রোগ ধরা পড়ে। তিনি গত ২০ বছর ধরে হেলমেট পরে শরীরকে রোদের হাত থেকে বাঁচিয়ে রাখছেন।

ফতিমা এ কারণে দিনেরবেলা বেশিরভাগ সময় ঘুমান এবং রাতে বাইরে বের হন। রোদ না থাকলেও ঘর থেকে বাইরে বের হতে মাস্ক ও গ্লাভস ব্যবহার করেন তিনি।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা