মাস্ক না পড়ায় ছাগল গ্রেফতার!
ফিচার

মাস্ক না পরায় ছাগল গ্রেফতার!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কিছু দিন পর পরই দেখা যায় ভারতের বেশ কিছু বিচিত্র ঘটনা মানুষের সামনে আসে বা ভাইরাল হয়। আর সে সব ঘটনা সংবাদের শিরোনামে পরিণত হয়।

এবার পুলিশ একটি অবলা প্রাণী ছাগলকে গ্রেপ্তার করে থানায় বন্দি করে সংবাদের শিরোনাম হয়েছে।

এদিকে ভারতে অন্যান্য দেশের মতো ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে করোনা রোধে দেশটির কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রয়েছে প্রশাসনের কড়া নজরদারি।

ভারতে বিনা কারণে কোন ব্যক্তি বাইরে বেরোলে জুটছে শাস্তি এমনকি কারাবাস। আর এবারে কানপুরে মাস্ক না পরে বাইরে ঘোরার জন্য পুলিশ গ্রেফতার করল এক ছাগলকে। ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরের বেকনগঞ্জ এলাকাতে।

ভারতীয় মিডিয়া বলছে, ওই এলাকাতে একটি ছাগল বিনা মাস্কে ঘুরে বেড়ানোর কারণে গ্রেফতার করে কানপুর পুলিশ। ইতিমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। গ্রেফতার করে পুলিশ জিপে করে ওই ছাগলটিকে নিয়ে গিয়েছিল থানাতে।

খবর পেয়ে ছাগলটির মালিক থানাতে অনুরোধ করে ছাগলটি ছাড়িয়ে আনেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকেও কড়া ধমক দেওয়া হয় বলে জানা গেছে। যাতে আর ওই ছাগল বাইরে না ঘুরে বেড়ায় তা নিয়ে ওই ছাগলের মালিককে সতর্ক কড়া হয়েছে। সূত্র : কলকাতা ২৪x৭।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা