ফিচার

মাচায় চাষ হচ্ছে গোল্ডেন ক্রাউন তরমুজ 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে গোল্ডেন ক্রাউন হলুদ জাতের অসময়ের তরমুজ মাচায় চাষ করছেন কৃষকরা। লাভজনক হওয়ায় এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। বছর তিনেক আগে সর্ব প্রথম গোল্ডেন ক্রাউন জাতের হলুদ তরমুজের চাষ শুরু হয় চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে। বর্তমানে কৃষকরা বাণিজ্যিক ভাবে এ তরমুজ চাষ করছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষকরা প্রথম হলুদ গোল্ডেন ক্রাউন জাতের তরমুজের চাষ শুরু করেন তিন বছর আছে। ফলন ভাল ও লাভজনক হওয়ায় অন্য ফসল বাদ দিয়ে এ তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। এ জাতের তরমুজ মালচিং পদ্ধতিতে মাচায় চাষ করতে হয়। এতে তরমুজের রোগ বালাই কম ও ফলনও ভাল হয়। তরমুজের উপরের রং হলুদ ও ভেতরের রং টকটকে লাল।

এক বিঘা জমিতে গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষে কৃষকের খরচ হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। বিঘা প্রতি কৃষকের লাভ প্রায় লাখ টাকা। ২ মাসের মধ্যে তরমুজ বাজারে বিক্রি করা যায়। ঢাকাসহ বিভিন্ন এলাকায় চাহিদা বাড়ছে এ তরমুজের।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুর জানান, অসময়ে চাষ হওয়ায় এ তরমুজ বেশ লাভজনক। দেখতে আকর্ষণীয় ও খেতে সুস্বাদু।

তিনি আরো জানান, জেলার ৪ উপজেলায় সাড়ে ৩শ হেক্টর জমিতে গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষ করছেন প্রায় ৫ হাজার কৃৃষক। কৃৃষি বিভাগ আশা করছে সাড়ে ৬ হাজার মেট্রিক টন তরমুজ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা