ফিচার

রকমেলন চাষে সফলতা

নরসিংদী প্রতিনিধি : কেউ সখের বসে আবার কেউবা বাণিজ্যিকভাবে বিদেশি ফলের চাষাবাদ করে থাকেন। আর এতে পরীক্ষামূলক সফলতা পেয়ে শুরু করেন বাণিজ্যিকভাবে চাষাবাদও। তেমনি কয়েকটি বিদেশি ফলের মধ্যে স্ট্রবেরি, রামবুটান, মাল্টা, আঙ্গুর ও ড্রাগন ফলের সফলতা পেয়েছেন নরসিংদী কৃষি বিভাগ। এ সকল ফল এখন কৃষক পর্যায়ে চাষাবাদ হচ্ছে। এবার কৃষি বিভাগের নিবিড় পরীক্ষা চালিয়ে সফলতা পেয়েছেন রকমেলন উৎপাদন নিয়ে। এ ফলটি পরীক্ষামূলক চাষে সফলতার দাবি করছেন নরসিংদী কৃষি বিভাগ।

নরসিংদী কৃষি বিভাগের দাবি এই অঞ্চলের মাটি ও আবহাওয়া রকমেলন চাষের জন্য খুবই উর্বর এবং উপযোগী পরিবেশ। প্রথমবারের পরীক্ষাতেই রকমেলন ফলনে সফলতার মুখ দেখছেন। তাই বলা যায়, এই অঞ্চলের কৃষকদের মাধ্যমে ফলটির বাণিজ্যিক চাষাবাদ শুরু করা যেতে পারে।

তবে নরসিংদীতে বিদেশি ফলের সফলতা হলেও সঠিক বাজারজাতের অভাবে কৃষকদের আগ্রহটা কিছুটা কম থাকে। কিছু কিছু ফল স্থানীয় বাজারগুলোতে চাহিদা থাকায় কৃককরা এই ফলগুলো এখনো আগ্রহ নিয়ে চাষাবাদ করছেন। এগুলো হলো মাল্টা, রামবুটান ও ড্রাগন। এখন কৃষি বিভাগের আশা কৃষকদের চাষাবাদকৃত ফল বাজারজাত সহজীকরণ করতে পারলে রকমেলন ফলটি চাষেও কৃষকরা আগ্রহী হয়ে উঠবেন।

রকমেলন বিষয়ে নরসিংদী সদর উপজেলা কৃষি উপ-সহকারী মোশারফ হোসেন জানান, ২০১৬ সালে সুজন নামে এক বন্ধুর সাহায্যে থাইল্যান্ড থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র ১০/১২টি রকমেলনের বীজ আনা হয়। এই বীজ সদর উপজেলার পাইকারচর গ্রামের মোস্তাফিজুর রহমানকে দিয়ে বপন করা হয়। এ থেকে ৮টি চারা অঙ্করোদগম হলে বৃষ্টির কারণে মাত্র ৫টি গাছে ফল ধরে। প্রতিটি ফলের ওজন দুইশ থেকে চারশ গ্রাম হয়। ফলগুলো ভেতরে দু-রকমের হয়ে থাকে। একটি কমলা রঙের, অন্যটি হলুদ।

কৃষি বিভাগ আরো জানায়, নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের আলগী ব্লকের শ্যামতলী গ্রামে কৃষক মো: নুরুল ইসলামের মাধ্যমে ১০০ শতক জমিতে রকমেলন চাষ করেন। কৃষি অফিসের তদারকি আর পরামর্শে কৃষক নুরুল ইসলাম প্রথম বছরেই সফলতা অর্জন করেন।

গাছে গাছে ফল ঝুলে আছে। কিছু কিছু বিক্রিও শুরু করেছেন। এরই মধ্যে নুরুল ইসলামের এই বাগান দেখতে প্রতিদিনই আশপাশের কৃষকরা ভিড় জমাচ্ছেন। ফলটি চাষে আগ্রহও প্রকাশ পাচ্ছে আশপাশের কৃষকদের।

রকমেলন চাষি নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি ধানসহ বিভিন্ন সবজি চাষ করে আসছেন। এ বছর কৃষি অফিসের প্রেরণা ও পরামর্শে একশো শতক জমিতে রকমেলন চাষ করেছি। কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত পরিচর্যায় জমিতে ফলন ভালোই হয়েছে। কিছু কিছু বিক্রির উপযোগী হয়েছে। আর সামনে কিছুদিনের মধ্যেই পুরোপুরি বিক্রি করা সম্ভব হবে। তবে বর্তমান সময়ে লকডাউনের কারণে কিছুটা হতাশা দেখা দিচ্ছে। তাই কৃষি বিভাগ বাজারজাতের দায়িত্ব নিয়েছেন। এজন্য এখন আর চিন্তা করছি না। তবে প্রথম বছরেই এর সফলতার মুখ দেখতে পেরে অনেকটাই লাভবান হওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা হরিপদ ঘোষ জানান, সদর উপজেলা নুরালাপুর ইউনিয়নের আলগী ব্লকের একজন আদর্শ চাষি হচ্ছেন নুরুল ইসলাম। দীর্ঘদিন ধরে অন্যান্য ফসল করে আসছেন। এবার আমাদের পরামর্শে তিনি রকমেলন চাষ করে ভালোই করেছেন। আশাকরি লাভবান হবেন।

নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ মহুয়া শারমীন মুনমুন জানান, এই রকমেলন ফলটি এদেশে চাষাবাদের জন্য একটি উপযোগী এলাকা। যা নরসিংদী কৃষি বিভাগের পরিক্ষিত। এই ফসলটি এই এলাকায় একেবারে নতুন। এই ফলটি খেতে খুবই মিষ্টি এবং সু-স্বাধু। যদিও এই ফলটি এদেশের বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না তবুও ধারণা করা হচ্ছে ফলটি বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করবে। আশা করা যায় ফলটি চাষে দেশে একটি বাজার দখল করতে পারবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

কর্ণফুলীতে ট্রলারে আগুনের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু  

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়...

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মা...

ঢেউটিন চাইতে যাওয়ায় কৃষককে জরিমানা করলেন ইউএনও

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদে ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে যাওয়ায় এক কৃষককে প্র...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা