ফিচার

কবে ঘুরবে জীবিকার চাকা?

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: করোনার ভয়াল থাবায় সারাদেশ বিপর্যস্ত। বেড়েছে মৃত্যুর মিছিল। প্রতিদিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে আশঙ্কা জনকহারে। সব মিলিয়ে মৃত্যু আতঙ্ক চারদিকে। তার উপর চলছে লকডাউন। সব মিলিয়ে কষ্টের শেষ নেই নিম্ন আয়ের মানুষের । লকডাউন পরিস্থিতিতে বিপাকে পড়ে তাদের অবস্থা এখন সংকটময়। নেই সরকারি-বেসরকরী কোন ত্রান সহায়তাও।

এদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে এখন লাগামহীন মাছ, মাংস, খাবার তেল, চাল, ডাল ও সবজি বাজার। সব কিছুই ক্রয় ক্ষমতার বাইরে নিম্ন আয়ের মানুষের। যার ফলে সীমাহীন কষ্টে ক্ষুধার জ্বালায় জীবনযাপন করছেন কর্মহীনরা। তাই বাধ্য হয়ে কাজের সন্ধানে পেটের তাগিদে রাস্তায় নামছেন শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষগুলো। তবে তেমন ভালো নেই মধ্যবিত্তরাও।

এ দিকে পরিবহণ শ্রমিকরা লকডাউনের ফলে কর্মহীন অলস সময় পার করছে। ফলে সংসারের অভাব-অনটনে অর্ধহারে-অনাহারে জীবন কাটাতে হচ্ছে তাদের । করোনার সংক্রমণ রোধে সরকার টানা ২ সপ্তাহের লকডাউনের গাড়ী চলাচল বন্ধ থাকায় নেই অর্থ,টাকা-পয়সা। এরপর আবারও ১ সপ্তাহের জন্য লকডাউন বৃদ্ধি করার সিদ্ধান্তের ফলে চিন্তার শেষ নেই তাদের।

তারা জানান, দৈনিক গাড়ি চলাচল করলে কোন রকম পেট চলে তাদের। চলে সংসারের চাকাও। বর্তমান অবস্থায় পরিবহণ শ্রমিকদের খোঁজ কেউ নিচ্ছে না বলেও হতাশার কথা জানান তারা।

এদিকে-খাগড়াছড়ির পরিবহণ শ্রমিক মিন্টু,আলা উদ্দিন, জানান, পরিবার সন্তান নিয়ে খুব কষ্টে আছি। কষ্টের কথা কাউকে বলতেও পারছি না। ঘর ভাড়া থাকতে হয়। তাও দিতে পারছি না। পাওনাদাররাও তাগাদা দিচ্ছেন টাকার জন্য। হাতে নেই টাকা-পয়সাও। আগামী দিনগুলোতে পরিবার নিয়ে কীভাবে চলবো? তা নিয়ে চিন্তায় দিন কাটছে।

খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো: ইউনুছ মিয়া বলেন, গতবারও লকডাউনে পরিবহণ শ্রমিকদের কোন ধরনের সহায়তা দেয়নি প্রশাসন। এবারও তাই।


সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা