ফ্যাশন

ফ্যাশনে হিজাব 

ফ্যাশন ডেস্ক : এই গরমের মধ্যে সারাদিন হিজাব পরে কাটানোই বেশ কষ্ট সাধ্য ব্যাপার। তাই, হিজাবের সাথে সাথে বাকি কাপড় চোপড়ও হতে হবে আরামদায়ক। হিজাবিদের মধ্যে অনেকেই হিজাবের সাথে আবায়া পরতে পছন্দ করেন। পাশাপাশি, মডেস্ট স্টাইলটকেও গুরুত্ব দেয়া জরুরি। তাই চলুন জেনে নেই এই অসহনীয় গরমে হিজাবের সাথে কী ধরণের লুক মেইনটেইন করলে এই গরম একটু হলেও সহনীয় হবে।

• হিজাবের সাথে “আবায়া” অথবা “কিমোনো” হতে পারে রাইট চয়েজ হিজাবিদের মধ্যে অনেকেই এই ড্রেস দুটির নামের সাথে পরিচিত। স্পেশালি যারা একটু ওয়েস্টার্ন লুক প্রেফার করেন, এই গরমে আবায়া অথবা কিমোনো হতে পারে একদম বেস্ট চয়েজ।

• সিলেক্ট করুন লং শার্ট, কটি, সুতি বা লিনেন ফ্যাব্রিক হিজাবিদের মধ্যে অনেককেই নানা কাজে এই গরমে বাইরে বের হয়। তাছাড়া অফিস থাকলেতো কথাই নেই। এই সময় মডেস্ট লুকের পাশাপাশি আরামদায়ক পোশাক হবে, লং শার্ট, সুতি বা লিনেন ফ্যাব্রিক। সাথে কটিও পরতে পারেন, দেখতে ভালোই লাগবে।

• হারেখ, হাই ওয়েস্ট বা জেগিংস হতে পারে মানানসই ও স্টাইলিশ লং শার্ট, সুতি বা লিনেন ফ্যাব্রিক এর সাথে মানানসই প্যান্ট হিসেবে, হারেখ, হাই ওয়েস্ট বা জেগিংস চয়েজ করতে পারেন। এ ধরনের পোশাক এই গরমে একি সাথে যেমন হবে কাজের জন্য আরামদায়ক তেমনি দিবে স্টাইলিশ লুকও।

• হিজাবের কাপড় হিসেবে বেছে নিন লিনেন, সিল্ক বা ফ্রিঙ্কেল এর কাপড় এই গরমে লিনেন, সিল্ক বা কিংবা ফ্রিঙ্কেল এর হিজাব হতে পারে বেশ আরামদায়ক। গরমের মধ্যে এমন কাপড় বাছাই করা ভাল যা দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারবে।

• পোশাক এবং হিজাবের কালার রাখুন ভিন্ন ভিন্ন হিজাবের সাথে পরিধেয় পোশাকটি যদি একটু হালকা কালারের হয় তাহলে হিজাবের কালার একটু ডিপ রাখুন। একই ভাবে যদি হিজাবের সাথে পরিধেয় পোশাকটির কালার ডিপ বা ডার্ক হয় তবে তার সাথে হালকা কালারের হিজাব পরার চেষ্টা করুন।

• শার্ট বা টি-শার্ট এর সাথে বেছে নিন কালারফুল স্কার্ট গরমের সময় খুবই ট্রেন্ডি এবং সহজে পরিধানযোগ্য পোশাক হতে পারে শার্ট বা টি-শার্ট এর সাথে কালারফুল কোন স্কার্ট। হিজাবের সাথে কালারফুল স্কার্ট একি সাথে যেমন দিবে খুব ট্রেন্ডি লুক তেমনি এই গরমে হবে খুব আরামদায়কও।

• হিজাবের সাথে স্নিকার বা হাই হিল পরতে চেষ্টা করুন হিজাব লুকের সাথে যে যার পছন্দ অনুযায়ী হাই হিল বা স্নিকার পরতে পারেন। এতে একি সাথে পাবেন ডিফারেন্ট এবং কনফিডেন্ট লুক।

• মেকআপ ঠিক রাখতে ময়েশ্চারাইজার, প্রাইমার এবং সেটিং পাউডার মাস্ট এই গরমে এমনিতেই মেকআপ ঠিক থাকে না। তার উপর যারা হিজাব পরেন তাদের কষ্ট আরও বেশি। অন্যান্য সময় মেকআপ করার আগে প্রাইমার বা ময়েশ্চারাইজার স্কিপ করলেও গরমের এ সময়টায় মেকআপ লুক ঠিকঠাক রাখতে অবশ্যই ময়েশ্চারাইজার, প্রাইমার এবং সেটিং স্প্রে ব্যবহার করতে হবে। সেটিং পাউডার ব্যবহারে অয়েল-ফ্রি লুক থাকবে দিনভর।

এইতো, জেনে নিলাম এই গরমেও হিজাবের সাথে কীভাবে ক্যারি করা যায় মডেস্ট লুক তা নিয়ে। পাশাপাশি হিজাবের সাথে কেমন ড্রেসআপ এবং গেট আপ ভাল মানাবে তা নিয়েও।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা