ফ্যাশন

নতুন বছরের মেকআপ ট্রেন্ড

নতুন বছরে অনেকেই একটু নতুন করে সাজতে চান,পোশাকে এবং মেকআপে আনতে চান কিছুটা নতুনত্ব। আর প্রতিবছরই ফ্যাশন দুনিয়াতে অন্য জিনিসপত্রের সাথে সাথে মেকআপের ট্রেন্ডও বদল হয়। নতুন বছরে মেকআপের কী কী স্টাইল দেখা যাবে তা জেনে নেই:

চোখের মাদকতা বাড়াতে রঙিন

গতে বাঁধা কালোর বাইরে বেরিয়ে আরও বেশি করে বেগুনি, সবুজ, নীলের মতো রঙে চোখ সাজিয়ে তুলতে দেখা যাবে তারকাদের! এমনকী ছকভাঙা চোখের সাজে ঢুকে পড়তে পারে গোলাপি বা পার্পল আইলাইনার, মাস্কারা! চল বাড়বে ডাবল আইলাইনারেরও। গাঢ় নীল বা গাঢ় সবুজ মাস্কারার সঙ্গে পিঙ্ক বা পার্পল লাইনারের কম্বিনেশন বাড়িয়ে দিতে পারে নাটকীয়তার কোশেন্ট! চাহিদা থাকবে প্যাস্টেল শেডের আই মেকআপেরও।

শ্যাম্পেন রঙের ঝলকানি

২০২০ হয়ে উঠতে পারে আভিজাত্য আর উজ্জ্বলতার বছর। শ্যাম্পেন রঙের আইশ্যাডো, লিপস্টিকের কম্বিনেশন যে কোনও পার্টির মধ্যমণি করে তুলবে আপনাকে। তবে শ্যাম্পেন রঙের আইশ্যাডো পরলে রঙিন আইলাইনার পরবেন না, ভরসা রাখতে পারেন কালো লাইনারেই।

লিপস্টিকের বাহার

গাঢ় লাল রং সবসময়ই হিট, কিন্তু এ বছর সেই ট্রেন্ডে সামান্য বদল আসতে পারে। গাঢ় লালের বদলে বেছে নিন গাঢ় গোলাপি বা ফুশিয়া লিপস্টিক! রাতের অনুষ্ঠান জমিয়ে দেবে ডার্ক মেরুন লিপস্টিক।

লিপ স্টেনে

গাঢ় রঙের লিপস্টিক পরতে ইচ্ছে করছে না? তা হলে কি লিপস্টিক ছাড়াই বেরিয়ে পড়বেন? মোটেই না! বেছে নিন প্যাস্টেল শেডের লিপ স্টেন। কালার্ড লিপ বামও চলতে পারে। ঠোঁটে খুব হালকা একটা রং থাকবে যা বারবার টাচআপ করারও দরকার নেই!

সুঠাম ভুরুর ট্রেন্ড

অগোছালো, অমসৃণ ভুরু যতই স্বাভাবিক দেখতে লাগুক, ২০২০টা তার বছর নয়! এ বছরে বরং অনেক বেশি করে নজর কাড়বে সুঠাম, মসৃণ, নিখুঁত শেপের ভুরু। তাই ভুরু নিয়মিত থ্রেড করান, ব্রাশ করে শেপ করে রাখুন।

মসৃণ ও পরিষ্কার ত্বকের আহ্বান

সুন্দর, মসৃণ ত্বকের চাহিদার কোন বছর ট্রেন্ড না। ত্বক যত মসৃণ এবং সুন্দর হবে মেকআপ তত সুন্দর হবে। স্বাভাবিকভাবেই মুখের মেকআপের ক্ষেত্রেও প্রাধান্য পাবে মিনিমাল ও ন্যাচারাল মেকআপ। ফাউন্ডেশনের পুরু কোটের বদলে বেছে নিন বিবি অথবা সিসি ক্রিম, নিয়মিত ব্যবহার করুন ফেস সিরাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা