ফাইল ছবি
পরিবেশ

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চল সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: সিরিয়ায় জর্ডানের হামলা, নিহত ১০

শুক্রবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় মধ্য রাত সাড়ে ১২ টায় এ ভূমিকম্প হয়।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর তীব্রতা ৩-৪ এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল।

আরও পড়ুন: ৪৯ শতাংশ পানিতে ক্যানসারের জীবাণু

ভূমিকম্পটি টোজো উনা-উনা ও পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কারণ কম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার নামক’ একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থানের জন্য ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ইন্দোনেশিয়া।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা