ভ্যাপসা গরম থাকবে আরও ২ দিন
পরিবেশ

ভ্যাপসা গরম থাকবে আরও দুদিন

নিজস্ব প্রতিবেদক:

দেশের সাধারণ মানুষ দুর্বল মৌসুমি বায়ুর প্রভাব আর ভাদ্রের ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েছে। গত কয়েকদিনের মত আজকের তাপমাত্রাও ছিল বেশি। সঙ্গে গুমোট একটা ভাব। ভারি বৃষ্টিপাত না হলে এ ভ্যাপসা গরম আরও দু-একদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময় উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতাও বাড়তে থাকবে, ফলে তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন বৃষ্টি কম ছিল, পাশাপাশি বাতাসে আর্দ্রতা তুলনামূলক বেশি থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আগামী দু-একদিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে। এতে তাপমাত্রা কমবে এবং গরমের অনুভূতিও কমে আসবে।

এদিকে মাঝারি থেকে ভারি বর্ষণও শুরু হয়েছে কোথাও কোথাও। রোববার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টায় ১০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ডিমলায়।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টির প্রবণতা থাকায় সোমবার (০৭ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমবে। দক্ষিণাঞ্চলে অপরিবর্তিত থাকবে।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা