ছবি: সংগৃহীত
পরিবেশ

৩ বিভাগে হালকা বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ৩ বিভাগের ২/১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আপাতত রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ঢাকার বায়ুর মানে অবনতি

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, গতকাল ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আজ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২/১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আপাতত রাতের তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। আরও কিছু দিন পরে রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে থাকবে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। এ দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা