ছবি: সংগৃহীত
পরিবেশ

সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: দেশের ৮ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এতে তাপমাত্রা কমে চলমান তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা নব

রোববার (১৭ সেপ্টেম্বর) সারা দিনে চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টি ছিল না। এ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছিল। তবে সন্ধ্যার পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এতে দেশের বেশিরভাগ অঞ্চলে থাকা গরমের অস্বস্তি দূর হয়েছে।

এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর কিশোরগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ফেনী, ও কুমিল্লা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রশমিত হতে পারে।

রোববার সকাল ৬ টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ৯৭ মিলিমিটার। তবে দেশের উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগ বৃষ্টিহীন ছিল।

এ দিন রাতে ঢাকায় ঝড়বৃষ্টি হওয়ায় নগরে স্বস্তি ফিরেছে। আজ সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা রয়েছে। তবে বেলা সোয়া ১১ টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়নি।

আরও পড়ুন: কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বিএনপিকর্মীদের মাইক্রোবাসে আগুন

সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে তিনি।

আগামী মঙ্গল ও বুধবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

আরও পড়ুন: খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা