মরিশাস উপকূলে মৃত ডলফিন
পরিবেশ

মরিশাস উপকূলে ভেসে আসছে মৃত ডলফিন

আন্তর্জাতিক ডেস্ক:

ঠিক এক মাসের আগের কথা। গত ২৫ জুলাই ভারত মহাসাগরের একটি অগভীর অংশে ঢুকে পড়ে প্রবাল প্রাচীরে আটকে যায় জাপানের তেলবাহী জাহাজ এমভি ওকাশিয়ো। ফাটল ধরে জাহাজে। ৬ আগস্ট থেকে সে তেল ছড়াতে থাকে সমুদ্রের জলে। তখনই বিজ্ঞানীরা ঘোর বিপদের আশঙ্কা করেছিলেন। বলেছিলেন, ‘‘সমুদ্রের বাস্তুতন্ত্রে ভয়ানক বিপর্যয় ঘটতে যাচ্ছে!’’

শেষমেশ যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটল। গত পরশু মরিশাসের দক্ষিণপূর্ব অঞ্চলের বাসিন্দাদের চোখে পড়ে, সমুদ্র সৈকতে ভেসে এসেছে বেশ কিছু ডলফিন। বেশির ভাগই প্রাণহীন। কেউ কেউ মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে।

পরিবেশ সংস্থা গ্রিনপিস জানিয়েছে, অন্তত চারটি ডলফিনের দেহ মিলেছে। আরও চারটি ডলফিনের অবস্থা সঙ্কটজনক। কিন্তু একটি সংবাদ সংস্থার দাবি, সংখ্যাটা আরও বেশি। কমপক্ষে ১৭টি ডলফিন মারা গিয়েছে। যদিও মরিশাসের মৎস্য বিভাগ ১৭টি ডলফিনের মৃত্যুর খবর স্বীকার করেছে। পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই অঞ্চলের সমুদ্র-জীবন সঙ্কটে। ডলফিন মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। গ্রিনপিস আফ্রিকার বিজ্ঞানী ট্যাল হ্যারিসও বলেন, ‘‘মনে হচ্ছে আরও অনেক ডলফিন মারা গিয়েছে। আমরা অন্তত তেমন ভয়টাই পাচ্ছি।’’

প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ কী, তা নিয়ে মুখ খোলেনি মরিশাস সরকার। তারা জানিয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সে দেশের মৎস্য বিভাগের মুখপাত্র জ্যাসভিন সোক আপাদৌ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘ডলফিনগুলির গায়ে একাধিক ক্ষত রয়েছে। চোয়ালের চারপাশে রক্ত। কিন্তু তেলের চিহ্ন মেলেনি।’’ যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিও কিংবা ছবি, স্থানীয় টিভি চ্যানেলগুলোয় ভেসে ওঠা দৃশ্যে দেখা গিয়েছে, ডলফিনগুলির মুখে পুরু তেলের আস্তরণ। সারা শরীরে তেল লেগে। এমনকি শ্বাসপ্রশ্বাসের জন্য থাকা ছিদ্রটিও তেলে ঢাকা।

জাপানের জাহাজ দুর্ঘটনার পরে ৩২ দিন কেটে গিয়েছে। গোড়ার দিকে মরা কচ্ছপ, মাছ, শেলফিশ, কাঁকড়া ভেসে আসছিল। গত দু’দিনে ২ মাইল উপকূল এলাকা জুড়ে ভেসে এসেছে ডলফিনের দেহ। এই এলাকার ১২ মাইল দক্ষিণে অগভীর সমুদ্রে আটকে পড়েছিল ওকাশিয়ো। মরিশাসের এই উপকূল অঞ্চলটি এত দিন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ডলফিনের জন্যই। ঢেউয়ের মাঝে মাঝে লাফাতে দেখা যেত কয়েকশো ডলফিনকে।

১১ আগস্ট উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল দুর্ঘটনাস্থলের ১৪ মাইল উত্তর পর্যন্ত সমুদ্রে ছড়িয়ে পড়েছে তেল। ওই অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যও আছে। সামুদ্রিক-জীবন বাঁচাতে তখনই তৎপর হয় স্থানীয় সরকার। কিন্তু বিপর্যয় মোকাবিলার কাজ যে ভাল ভাবে হয়নি, সে বিষয়ে আঙুল তুলেছে পরিবেশবিদরা। সরকারি উদাসীনতার অভিযোগ এনেছেন তাঁরা। ডলফিন ছাড়াও ওই অঞ্চলে তিমি, শুশুকদের নিয়ে চিন্তায় পরিবেশ-বিজ্ঞানীরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্ত...

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদি...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জাপানের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা