নীচে নয়, উপরে উঠছে জলপ্রপাতের পানি
পরিবেশ

নীচে নয়, উপরে উঠছে জলপ্রপাতের পানি! (ভিডিও)

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অদ্ভুত এক প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকল অস্ট্রেলিয়া। জলপ্রপাত থেকে পানি আছড়ে নীচে পড়ে। কিন্তু সিডনির কাছে রয়্যাল ন্যাশনাল পার্কে এই সোমবার পানি নীচে পড়ার পরিবর্তে উপরে উঠছিল। খারাপ আবহাওয়া, বিশেষত প্রবল হাওয়ার তোড়েই এই ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

অবাক করা এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নেটিজেনদেরও বিস্মিত করেছে এই ভিডিও।

জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার। এর জেরেই জলপ্রপাতের পানি নীচে না পড়ে উপরে উঠছিল। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ঘটে, যখন সমুদ্র থেকে আসা বিপুল বেগে বাতাস ধাক্কা মারে সরাসরি জলপ্রপাতে। সেই বাতাসের বেগই পানিকে নীচের দিকে নামতে বাধা দিয়ে উপরে তুলে দেয়। জাতীয় উদ্যানে সেই ঘটনাই ঘটেছে।

এই ঘটনার ছবি জাতীয় উদ্যানের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছিল। তার পর সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে।

দেখুন সেই ভিডিও— জলপ্রপাতের পানি নীচে না পড়ে উপরে উঠছিল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা