পরিবেশ

আম্পানে সুন্দরবনের অপূরণীয় ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্কঃ

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সুন্দরবনের ভারত অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি জানান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেক বছর লেগে যাবে বলে তিনি উল্লেখ করেন। শুধু তাই নয়, সুন্দরবনের গহীনে, প্রত্যন্ত অঞ্চলে ‘সুন্দরবন টাইগার রিজার্ভ’ এরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

একদিকে যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনে হাজার হাজার গাছ ধ্বংস হয়েছে, তেমনই ভেঙ্গে গেছে বহু নদী বাঁধ, বনপ্রহরীদের শিবির বা অরণ্যের ভেতরে থাকা বন বিভাগের ছোট ছোট দপ্তর।

সুন্দরবনের কোর এরিয়ায় এখনও পৌঁছনো সম্ভব না হলেও ড্রোনের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে যে ঠিক কতটা ক্ষতি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের চারণভূমি এবং পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আর ম্যানগ্রোভ অরণ্য।

পশ্চিমবঙ্গ বন বিভাগ জানায়, অরণ্য ধ্বংস হওয়ার পাশাপাশি বনবিভাগের পরিকাঠামোরও ক্ষতি হয়েছে,। কোর এরিয়ার চারদিকে ১৩২ কিলোমিটার জুড়ে যে নাইলনের জাল দেওয়া ছিল, যাতে বনের বাঘ লোকালয়ে চলে না আসতে পারে, তা ঘূর্ণিঝড়ে সম্পূর্ণ উড়ে গেছে।

এছাড়াও জঙ্গলের ভেতরে থাকা বনবিভাগের রেঞ্জ অফিস, বিট অফিস, রক্ষীদের শিবির, সেখানে থাকা রেডিও যোগাযোগ ব্যবস্থা, জেটিও নষ্ট হয়েছে অনেক।

সুন্দরবনের ভেতরে বহু এলাকায় নদীবাঁধ ভেঙ্গে গিয়ে পাশ্ববর্তী এলাকায় এখন লবণাক্ত জল দাঁড়িয়ে রয়েছে। সুন্দরবন লাগোয়া শত শত গ্রামে যেমন বসতবাড়ি ধ্বংস হয়েছে, তেমনই লবণাক্ত জল দাঁড়িয়ে থাকায় বোরো ধান কীভাবে চাষ করা হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কোর এরিয়ায় ক্যামেরা লাগানো ড্রোনের সাহায্যে বোঝা গেছে যে ঝড়ে পড়ে যাওয়া গাছের সংখ্যা বিপুল।

তবে মমতা ব্যানার্জি গাছ এবং পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বাঘ সহ বন্যপ্রাণীদের ক্ষতি এখনও বনবিভাগের নজরে আসেনি।

পরিবেশবিদরা বলছেন, যে হারে নির্বিচারে জঙ্গল কেটে বসতি বানানো হচ্ছে, তাতে ভবিষ্যতে সুন্দরবন এরকম বুক পেতে ঝড় আটকাতে পারবে না। এর আগে আইলার সময়ে একবার আর এবার আরও বড় ক্ষতি হল সুন্দরবনের। সকলের উচিৎ সুন্দরবনকে রক্ষা করা এবং সংরক্ষণ করা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা