পরিবেশ

সিরাজগঞ্জে পানি বিপদসীমার ৬৭ সে.মি উপরে

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার প্রায় ৬৭ সে.মি উপরে। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার অভ্যন্তরীণ নদ-নদীগুলোর পানি বেড়ে ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় গনমাধ্যম সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার পাঁচটি উপজেলার ৪০টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া সিরাজগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত ফুলজর, করতোয়া, বরালসহ অন্য নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও জানা যায়।

অন্যদিকে নদীভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন চৌহালী, কাজিপুর ও শাহজাদপুর উপজেলার নদী পাড়ের মানুষ। তবে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিনে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানিবন্দি হয়ে পড়ায় অনেকেই ঘর ছেড়ে দিলেও আশ্রয়কেন্দ্রে না গিয়ে বাড়ির কাছাকাছি কোথাও আশ্রয় নিয়েছেন।

মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, গত কদিন ধরেই পানির তীব্র চাপের কারণে মাজনাবাড়ী হাইস্কুল হয়ে সরিষাবাড়ী ও জামালপুর যাওয়ার এলজিইডির এই সড়কটির বেশ কিছু অংশ ভেঙে গেছে। এ রাস্তার দুটি সেতুতে ধস দেখা দিয়েছে। একপর্যায়ে একটি সেতু সম্পূর্ণরূপে ধসে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অপর সেতুটিও ধসে গেছে বলে জানান তিনি।

এদিকে, বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে পরায় সিরাজগঞ্জে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফসলের ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে জানান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট।

সান নিউজ/এনএএম/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা