বিনোদন

কক্সবাজার পর্যটনে নতুন সংযোজন সৈকতে সিনেমা

মইনুল হাসান পলাশ:

পর্যটক তো বটেই, কক্সবাজারের স্থানীয় মানুষদেরও অভিযোগ, দেশের সেরা পর্যটক কেন্দ্র হলেও এখানে নেই বিনোদনের ভাল সুযোগ, নেই বাড়তি আনন্দের ব্যবস্থা। হালে পর্যটকদের উদ্দেশ্যে বিনোদনের কিছু উদ্যোগ নেয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে।

নিজ প্রয়োজনই যে অনেক সময় হয়ে ওঠে সমাজ এবং সময়ের প্রয়োজন, তার দৃষ্টান্ত হয়ে উঠছে কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে ব্যবসায়িক বিভিন্ন উদ্যোগ।

শহর সংলগ্ন বিশাল সমুদ্রসৈকতে ঘুরতে ঘুরতে খানিকটা ক্লান্তি, কিছুটা একঘেঁয়েমি বোধ করলে সন্ধ্যায় সিনেমার বিশাল পর্দায় কয়েক ঘন্টার জন্য চোখ জুড়িয়ে নিতে পারেন অনেকেই।

সৈকতের নির্মল পরিবেশে সুযোগ তৈরি হয়েছে বিশ্ব সেরা এবং জনপ্রিয় সব সিনেমা উপভোগের।

কক্সবাজার সৈকতে প্রথমবারের মতো বিনোদনের এই উপাদান যোগ করলো স্কাই মুভি থিয়েটার। সৈকতের কলাতলী পয়েন্টে উন্মুক্ত রেস্তোরাঁ সেন্ডি বিচ-এ তাদের এই নতুন ও যুগোপযোগী আয়োজন।

সিনেমা হলটিও তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে পরিবেশসম্মতভাবে, যেখানে থাকবেনা কোনো শব্দ দূষণ কিংবা শব্দ উৎপাত।

গত ১ ফেব্রুয়ারী হতে পরীক্ষামূলকভাবে এখানে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় এবং আনকোরা ইংরেজি সিনেমা, সেই সাথে বাংলাদেশী সিনেমাও।

১২০ আসনের এই পেক্ষাগৃহে প্রতিদিন দুটো শো’র ব্যবস্থা থাকবে। সিনেমা প্রদর্শনের সময় শব্দের কোনো আউটডোর ইফেক্ট থাকবে না। প্রত্যেক দর্শকের জন্য রয়েছে পৃথক হেডসেটের ব্যবস্থা। যেখানে ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমে সিনেমার অডিও উপভোগ করা যাবে। ফলে সিনেমার কোনো শব্দ বাইরে শোনা যাবে না। একইভাবে বাইরের কোনো কোলাহলও দর্শকের কানে আসবে না।

প্রদর্শনের জন্য সিনেমা নির্বাচনের ক্ষেত্রে দর্শকদের রুচি ও ইচ্ছাকে প্রাধান্য দেয়া হবে। স্কাই মুভি থিয়েটারের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সিনেমা পছন্দ করে দিলে সংখ্যাগরিষ্ট মতের ভিত্তিতে পর্যায়ক্রমে দেখানো হবে সিনেমাগুলো। বাংলা, হিন্দি ও ইংরেজি মুভির পাশাপাশি শিশুদের জন্য কার্টুন সিনেমার ব্যবস্থা রয়েছে।

পূর্ণাঙ্গ থ্রিডি সিনেমাও দেখানোর ব্যবস্থা নেয়া হচ্ছে শিগগির। আর সাথেই রয়েছে লাগোয়া উন্মুক্ত রেষ্টুরেন্ট। যেখানে দেশী-বিদেশী খাবারের পরিবেশনা থাকবে। চাইলেই দর্শক মুভি দেখা শেষে সেরে নিতে পারবেন রাতের খাবার।

শহরের কিছু সংখ্যক অভিজাত হোটেলে রয়েছে স্কাই মুভি থিয়েটারের টিকেট কেনার সুবিধা। সেন্ডি বিচে সরাসরি এসেও কেনা যাবে মুভির টিকেট। এছাড়া অনলাইনে ‘স্কাই মুভি থিয়েটার ডটকম’ নামের ওয়েবসাইটে গিয়েও টিকেট বুকিং দেয়া যাবে। বর্তমানে প্রতি শো-র, প্রতিটি টিকেটের মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা