বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত শাবানা আজমি

সান নিউজ ডেস্ক:

ভারতের খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে মুম্বাই-পুনে জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানা যায়, মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের পাশে চলার সময় শাবানাকে বহনকারী গাড়িতে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে তার গাড়িটি মুহূর্তেই দুমড়ে-মুচকে হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করেন। পেছনের সিটে বসে থাকাতেই প্রাণে বেঁচে যান তিনি। এ দুর্ঘটনায় শাবানার স্বামী জাভেদ আখতার অবশ্য অক্ষত আছেন। তবে তাদের সঙ্গে থাকা আরেক নারীর অবস্থা সংকটাপন্ন।

দুর্ঘটনার পর প্রবীণ এ অভিনেত্রীকে ভর্তি করা হয় নবি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা