বিনোদন

ঢাকায় চলছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

সান নিউজ ডেস্ক:

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। গতকাল ২৪ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত।

এবার বাংলাদেশসহ মোট ৩৯টি দেশ এতে অংশগ্রহণ করেছে। ৮ দিনব্যাপী এ উৎসবে শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে মোট ১৭৯টি। বাংলাদেশে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৩তম আসর এটি।

উৎসবের মূল ভেন্যু হচ্ছে শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। এ ছাড়াও আরও ৪টি ভেন্যুতে চলচ্চিত্র দেখানো হবে। অন্য ভেন্যুগুলো হলো— জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ সেন্টার ও গ্যেটে ইনস্টিটিউট।

শিশু-কিশোর, তাদের অভিভাবক এবং যে কোনও বয়সের মানুষেরা বিনামূল্যে চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছেন এ উৎসবে। প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি সময়ে দর্শনার্থীরা চলচ্চিত্র দেখতে পারবেন।

জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বেশকিছু চলচ্চিত্র প্রদর্শিত হবে। এগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো— ‘ফাদার’ (বাংলাদেশ), ‘অ্যা ট্রিপ টু মাই ফ্রেন্ডস হোম’ (ভারত), ‘বোজি (জামার্নি), ‘হাউ টু চিয়ার্স আপ লনলিনেস’ (ইউক্রেন), ‘ইট’স ক্লোড আপ দেয়ার’ (ফ্রান্স), ‘ম্যারাডোনা’স লেগ’ (জার্মানি), ‘ওয়ান টু থ্রি’ (সিঙ্গাপুর), ‘দ্য সেভেন চাইনিজ ব্রাদারস’ (স্পেন), ‘অ্যা লিটল গিফট ফর ইউ’ (মেক্সিকো), ‘মুজবালাক’ (কাজাকিস্তান), ‘মাই লিটল প্রিন্স’ (আজারবাইজান), ‘গুড গার্ল’ (ফিনল্যান্ড), ‘স্যাম’স ড্রিম’ (ফ্রান্স), ‘দিপু নাম্বার টু’ (বাংলাদেশ)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা