ছবি: সংগৃহীত
বিনোদন

এবার দেবের নায়িকা ইধিকা 

বিনোদন ডেস্ক: ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ ইধিকা পাল। ঢালিউডের সুপার স্টার শাকিব খানের সাথে ‘প্রিয়তমা’ ছবিতে কাজ করার পর সকলের নজর কাড়েন তিনি।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে পরমব্রত

শুরুতে টলিউডে তেমন সুবিধা করে উঠতে পারছিলেন না এ নায়িকা। ঠিক তখনই ঢালিউডে সুযোগ আসে ইধিকার। ‘প্রিয়তমা’ ছবিটি যেন তার ভাগ্য বদলে দিয়েছে।

শাকিব খানের বদৌলতে এখন টলিউডের সিনেমায়ও ডাক পাচ্ছেন এ অভিনেত্রী। এ কথা নিজেই জানিয়েছিলেন ইধিকা। এবার এলো সুখবর। দেবের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে পরিচালক সঞ্জয় রিনো দত্ত-র পরবর্তী ছবিতে জুটি বাঁধবেন দুজনে। পুরো দস্তুর বাণিজ্যিক এ ছবির নাম হবে ‘খাদান’।

আরও পড়ুন: মনোনয়ন পেলেন না মাহি

ইতিমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। ইধিকা বলেন, দেখুন, এ খবর কোথা থেকে রটেছে আমি জানি না। এ বিষয়ে কোনো মন্তব্য করা এখন সম্ভব নয়।

সূত্র থেকে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে পরিচালকের সাথে কথা হয়েছে নায়িকার। তবে আনুষ্ঠানিক প্রস্তাব মেলেনি।

আরও পড়ুন: ৫০ কোটির ‘প্রতীক্ষা’ দিলেন শ্বেতাকে

সম্প্রতি দেবের ‘বাঘাযতীন’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ইধিকা। সেখানে দেব ভক্তরা দাবি তুলেছিলেন, প্রিয় তারকার নতুন ছবিতে নেওয়া হোক ইধিকাকে। সে দাবি যে এতো দ্রুত পূরণ হতে চলেছে, ভুলেও ভাবেননি তারা।

এছাড়া বাংলাদেশেও নতুন একটি ছবিতে অভিনয় করার কথা অভিনেত্রীর। ‘কবি’ নামের সিনেমাটিতে তার বিপরীতে থাকার কথা শরিফুল রাজের। হাসিবুর রেজা কল্লোল ছবিটি নির্মাণ করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা