ছবি: সংগৃহীত
বিনোদন

ধুনুচি নিয়ে নাচলেন সুস্মিতা 

বিনোদন ডেস্ক: পূজার সময় তারকারও সাধারণ মানুষের সাথে উৎসবের আনন্দে গা ভাসান। এ তালিকায় বাদ যান না সুস্মিতা সেনও।

আরও পড়ুন: যশের সাথে মণ্ডপে গেলেন নুসরাত

সারা বছর কাজের ব্যস্ততার কারণে কলকাতায় না যেতে পারলেও পূজার সময় খাঁটি বাঙালি হয়ে ওঠেন বলিউডের এই অভিনেত্রী। তাইতো মুম্বাইয়ের বান্দ্রায় পূজা মণ্ডপে হাজির হয়ে কোমরে শাড়ি বেঁধে ধুনুচি নাচলেন সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরী।

ভারতীয় সংবাদ মাদ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাবা-মা ও ২ মেয়েকে নিয়ে মুম্বাইয়ের নতুন পল্লি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা সেন। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি।

আরও পড়ুন: শিল্পা শেঠির বিচ্ছেদ

অভিনেত্রী প্রথমে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করেন এবং সেখানে বসে কিছুক্ষণ পূজা দেখেন। তারপরই তাকে ধুনুচি হাতে নাচতে দেখা যায়।

মণ্ডপে সুস্মিতা বলেন, এ বার পূজোটা আমার কাছে বড্ড স্পেশাল। কারণ এই প্রথমবার আমরা পুরো পরিবার একসাথে রয়েছি। দুর্গাপূজোর এ সময়টা আমার কাছে ভীষণ আনন্দের। মা বাপের বাড়ি আসেন, আর আমরা উদ‌যাপন করি।

আরও পড়ুন: সবার জন্য ভালোবাসা

প্রসঙ্গত, চিরকাল নিজের শর্তে জীবন কাটাতে ভালবাসেন অভিনেত্রী। তিনি ২৫ বছর বয়সেই এক শিশু কন্যাকে দত্তক নিয়ে ‘সিঙ্গেল মাদার’ হন। মেয়ের নাম রাখেন রেনে। এর কয়েক বছর পর দত্তক নেন ছোট মেয়ে আলিশাকে।

কিছু দিন আগে ‘তালি’ সিরিজে মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে সুস্মিতা ব্যপক প্রশংসা কুড়িছেন। অভিনেত্রীর ‘আরিয়া ৩’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা