ছবি: সংগৃহীত
বিনোদন

দূর্গাৎসবে মুগ্ধতা ছড়ালেন ইমরান

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে শারদীয় দূর্গাৎসবের মহাসপ্তমির রাতে কনসার্টে মুগ্ধতা ছড়িয়েছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদ। কয়েক হাজার ভক্ত শিবচর সার্বজনীন রাধা গোবিন্দ জিউর মন্দিরের এ কনসার্টে জড়ো হয়।

আরও পড়ুন: ধরা পড়ে গেলেন ক্যাটরিনা

শনিবার (২১ অক্টোবর) গভীর রাত পর্যন্ত চলে এ কনসার্ট।

এ উৎসবের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রাব্বানী হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, ওসি সুব্রত গোলদার প্রমুখ।

উৎসবে মা দূর্গা সাজ প্রতিযোগিতায় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আনুষ্কা দাস ও অন্যান্য দেব দেবতা সাজ প্রতিযোগিতায় বন্ধন পাল চ্যাম্পিয়ন হয়ে সোনার লকেট (সৌজন্যে: অপূর্ব জুয়েলার্স) জিতে নেন।

আরও পড়ুন: শিল্পা শেঠির বিচ্ছেদ

একই দিনে চীফ হুইপ শিরুয়াইল দুর্গা মন্দির, উমেদপুর রাম রায়েরকান্দি দূর্গা মন্দিরের পূজারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া তিনি দত্তপাড়ায় জেলা পরিষদের আনিছউদ্দিন চৌধুরী ডাকবাংলো, শিরুয়াইলে ইসলামিয়া আলীম মাদ্রাসার ভবন ও নিলখীর চর কামারকান্দি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন এবং নিলখীর ইলিয়াস আহমেদ চৌধুরী সেতুর ভিত্তিপ্রস্তর করেন।

প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এত বড় অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান- সকলের ধর্ম যাতে সবাই ভালভাবে নিরাপদে ও আনন্দে পালন করতে পারে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা