বিনোদন

রাখির বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী। এবার তার নামে এফআইআর করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ওশিওয়ারা পুলিশ স্টেশনে গিয়ে তার নামে অভিযোগ করলেন তনুশ্রী।

আরও পড়ুন : হাসপাতালে পরীমণি

তনুশ্রী বলেন, আমি এখানে রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করতে এসেছি। ২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় উনি যেভাবে আমায় মানসিক হেনস্তা করেছিল সেটার জন্য আমি এ অভিযোগ করলাম। নানা কারণের জন্য একাধিক পেনাল কোডে ওর নামে মামলা করেছি।

তিনি জানান, উনি আমাকে নিয়ে যা যা মন্তব্য করেছেন, সেগুলোর প্রত্যেকটার রেকর্ড বানিয়েছি আমরা। এবার ওকে আর ছাড়ব না। ওর নামে এই মামলা করলাম, এবার লড়াই শুরু হলো। জলদি উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, আমি পুলিশকে সবটা জানিয়েছি।

আরও পড়ুন : ‘মুজিব: একটি জাতির রূপকার’

কী নিয়ে রাখির ঝামেলা হয়েছিল? এই প্রসঙ্গে তনুশ্রী বলেন, হর্ন ওকে প্লিজ ছবির সময় ওরা রাখিকে সরিয়ে আমায় নিয়েছিল। এর পর নানা পাটেকরের জন্য আবার রাখিকে ছবিতে নেওয়া হয় আমাকে বাদ দিয়ে। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল যাতে ওরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পেতে পারে। আমার সব চেক বাউন্স করিয়ে দিয়েছিল ওরা। গোটাটাই একটা প্ল্যান ছিল, আর রাখি এইটার অংশ ছিল।

অভিনেত্রীর কথায়, রাখির জন্য আমি অনেক মানসিক ও শারীরিক ট্রমার মধ্য দিয়ে গেছি। উনি আমার নামে যা যা বলেছিলেন, সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি কোনো না কোনো নতুন টপিক নিয়ে হাজির হন লাইম লাইটে থাকার জন্য। ওর জন্যই আমার বদনাম হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে। ওর জন্যই আমার বিয়ে হয়নি।

আরও পড়ুন : বিয়ে সারলেন প্রভাস-আনুশকা

কিন্তু ২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন এফআইআর করলেন তিনি? তনুশ্রীর কথায়, আমি নানা পাটেকরের নামে ২০০৮ এবং ২০১৮ সালে কেস করেছি। ২০১৮ সালে রাখি ওর নোংরা এবং সস্তা মানের ভিডিও বানিয়ে আমায় অসুস্থ করে দিয়েছিলেন। আমি এবার ফিরে এসেছি। এবার আমি পদক্ষেপ নেব এবং দেখব যাতে উনি ওর সব কাজের জন্য শাস্তি পান।

তনুশ্রী আরও জানান , তিনি রাখি সাওয়ান্তের বানানো ভিডিও দেখে রোজ কাঁদতেন। তার মতে, গোটা ইন্ডাস্ট্রির সামনে রাখি তার ইমেজ নষ্ট করে দিয়েছেন। ওর মিথ্যে অভিযোগের জন্য আমেরিকায় গিয়ে কাজের চেষ্টা করতে হয় তনুশ্রীকে। এমনটাই দাবি করেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা