পাপনের মা সঙ্গীতশিল্পী অর্চনা আর নেই
বিনোদন

পাপনের মা সঙ্গীতশিল্পী অর্চনা আর নেই

বিনোদন ডেস্ক:

মা হারালেন সঙ্গীতশিল্পী পাপন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আসামের গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে অসমীয়া এবং বলিউডের সঙ্গীতজগতের অন্যতম তারকা শিল্পী ,আসামের ভূমিপুত্র পাপন মহন্তর মা, সঙ্গীতশিল্পী অর্চনা মহন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর ।

প্রবাদপ্রতিম অসমীয়া সঙ্গীতশিল্পী খগেন মহন্তর স্ত্রী অর্চনা নিজেও সঙ্গীত দুনিয়ার সাথে যুক্ত ছিলেন। জুলাই মাসের ১৪ তারিখে মস্তিষ্কে স্ট্রোক হওয়ার পর থেকেই চিকিৎসা চলছিল অর্চনা দেবীর। বৃহস্পতিবার থেমে গেল সেই লড়াই। এদিন গুয়াহাটির নবগ্রহ স্মশান ঘাটে পুত্র পাপনের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে রাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।

অর্চনা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। একটি বিবৃতিতে তিনি জানান, ' আমাদের রাজ্যে সংস্কৃতি জগতে আজ নক্ষত্রপতন ঘটলো। শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। প্রয়াত শিল্পীর পরিবারকে আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার আত্মার শান্তি কামনা করি।'

অর্চনার স্বামী খগেন মাহান্তা ছিলেন ‘বিহু সম্রাট’। তিনি এবং অর্চনা আজীবন দেশে-বিদেশের বিভিন্ন প্রান্তে অসমের এই লোকগানকে পৌঁছে দিয়েছেন। অসমের লোকসঙ্গীতের আসরে এই জুটির বিহু গানের প্রবল জনপ্রিয়তা আজও ব্যাপক পরিসরে বিদ্যমান। খগেন বাবু ২০১৪ সালেই ইহ জগতের মায়া ত্যাগ করেছেন। অনুরাগীদের কাছে শেষ বিদায় চেয়ে এবার সেই পথেই পা বাড়ালেন তাঁর আজীবনের মঞ্চসঙ্গী তথা জীবনসঙ্গী অর্চনা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা