ছবি সংগৃহিত
বিনোদন

কটাক্ষের শিকার অভিনেত্রী মাহি

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি একাধিক নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন।

আরও পড়ুন: দেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ও ‘অন্তর্জাল’

সম্প্রতি ভক্ত-অনুরাগীদের নিজের প্রেমের সম্পর্কের কথা জানান এই অভিনেত্রী। তার প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল। তার পারিবারিকভাবে গাড়ির ব্যবসা রয়েছে।

জানা গেছে, করোনাকালেই তাদের প্রেমের সম্পর্কের শুরু হয়।

গত মঙ্গলবার (২৯ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন মাহি। সেখানে দেখা যায়, কোনো এক ওয়াশরুমে অভিনেত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন তার প্রেমিক। ক্যাপশনে নাবিল লিখেছেন, ‘হ্যাপি প্লেস’।

আরও পড়ুন: মিনি ড্রেসে কটাক্ষের শিকার শ্রাবন্তী

সেখানে মন্তব্য করে ‘লাভ’ ইমোজি দিয়ে প্রেমিকের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

তবে কিছু মানুষ এই ছবিতে নানা ধরনের ব্যঙ্গ মন্তব্য করেছে।

মন্তাসির আলম নামের একজনের প্রশ্ন, ক্যামেরাম্যান তাদের সাথে বাথরুমে কি করে? জবাবে মাহি লিখেছেন, এটা একটা ফটোশুট ছিল।

আরও পড়ুন: প্রেম ভাঙ্গার কারণ জানালেন জাহ্নবী

সোহাগ নামের আরেও একজনের বলেন, বিয়ের আগেই এসব! ছি ছি! মিস্টার চৌধুরী নামের একজন প্রশ্ন তুলেছেন, ফটোশুটটা ওখানেই করতে হবে? মাহবুবা নামের একজন লিখেছেন, বেড রুমের ছবি কই?

যদিও অভিনেত্রী এ সকল মন্তব্যর বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখাতে যাননি। এর আগেও প্রেমিককে নিয়ে তিনি বেশ কিছু ছবি গণমাধ্যমে শেয়ার করেছিলেন।

আরও পড়ুন: সম্মাননা পেলেন তানজিন তিশা

প্রসঙ্গত, সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। তার জন্ম সিলেটে। ২০১৪ সাল থেকে এই মডেল ও অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করেন। এ পর্যন্ত নাটকসহ বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা