সংগৃহীত
বিনোদন

১৫১টি হলে মুক্তি পাচ্ছে ‘এমআর–৯’

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘এমআর–৯: ডু অর ডাই’ আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবিটির নির্মাতা আসিফ আকবর, চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা, প্রযোজক আবদুল আজিজ, অভিনেতা-প্রযোজক নিকো ফস্টারসহ অনেকেই।

আরও পড়ুন: লাইভে এসে যা বললেন চমক

এ সম্মেলনে জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ বলেন, ৮৩ কোটি টাকা বাজেটের ‘এমআর–৯: ডু অর ডাই’ এর ইংরেজি ভার্সন সেন্সর ছাড়পত্র পেয়েছে। দেশের সবগুলো সিনেপ্লেক্সে ২৫ আগস্ট থেকে চলবে। বৃহস্পতিবারের মধ্যে বাংলা ডাবিং করা অংশ যদি সেন্সর পায়, তবে সিঙ্গেল স্ক্রিনেও এ সপ্তাহ থেকে চলবে। অথবা পরের সপ্তাহ থেকে।

ছবিটি দেশের বাইরে যুক্তরাষ্ট্র ও কানাডায় মোট ১৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’–এর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব এ তথ্যটি জানিয়েছেন। তিনি জানান, ‘সিনেমাটি আমেরিকা ও কানাডার ১৫০ এর বেশি থিয়েটারে একযোগে চলছে, এ অবিশ্বাস্য ঘটনা এখন বাস্তব।’

আরও পড়ুন: নতুন লুকে চমকে দিলেন বুবলী!

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এ ছবিটি। এবিএম সুমন। ছবিটিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন।

তিনি বলেন ‘এত আনন্দ লাগছে যা ভাষায় প্রকাশ করতে পারছি না। ফ্রোজেন ফিল মাঝেমধ্যে হচ্ছে। হলিউড যুক্ত হওয়ায় আরও ভালো লাগছে, যেখানে আমি লিড রোলে আছি। এতে বইয়ের মাসুদ রানার যত কাছাকাছি যাওয়া যায়। বই লেখার সময় লেখায় তেমন সমস্যা হয় না কিন্তু ফিল্ম বানাতে গেলে অনেক কিছু ছাড় দিতে হয়।’

ছবিটির পরিচালক আসিফ আকবর বলেন, বিশ্বব্যাপী ৬ মাস শুধু প্রেক্ষাগৃহে চলবে এমআর–৯: ডু অর ডাই’। তারপর ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে। নাজিম উদ দৌলা ছবিটির চিত্রনাট্য লিখেছেন।

আরও পড়ুন: প্রতিদিনই আমার বিরুদ্ধে মামলা হয়!

সিনেমাটিতে আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস, আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ।

বাংলাদেশ থেকে আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা প্রমুখ। জাজ মাল্টিমিডিয়ার সাথে আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইস পিকচারস ছবিটি প্রযোজনা করেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা