সংগৃহীত
বিনোদন

লাইভে এসে যা বললেন চমক

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে শুটিং সেটে দুর্ব্যবহার ও সহশিল্পীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার দায়ে ৩ মাসের জন্য অভিনয় থেকে নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ড।

আরও পড়ুন: কঙ্গনার প্রশংসা করলেন করণ

মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে ফেসবুক লাইভে হাজির হন চমক। সেখানে তিনি ভক্তদের উদ্দেশে জানান, ‘আমাকে নিষিদ্ধ করা হয়নি, আজকের মধ্যে আপনারা বিবৃতি পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন, আমি শুটিং করে যাচ্ছি।’

চমক জানান, ‘সংখ্যাগরিষ্ঠ সংঘের মতামতের ভিত্তিতে আমাকে নিষিদ্ধ করা হয়নি। আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সবাই এখন কথা বলছে। কতিপয় লোকের ব্যক্তিগত আক্রোশের কারণে কোন অভিনেত্রীকে নিয়ে ছেলেখেলার কোন মানে হয় না।’

আরও পড়ুন: নতুন লুকে চমকে দিলেন বুবলী!

এ অভিনেত্রী মন্তব্য করে জানান, অন্যায়কে কারোই প্রশ্রয় দেওয়া ঠিক না। ‘আমি শুরু থেকেই বলে আসছিলাম ঐ দিনের শুটিংয়ের ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, আমাকে অন্যায়ভাবে চুপ করিয়ে রেখে, কিছু আমার ঘাড়ে চাপিয়ে, কিছুলোক এখন আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। এ সকল অসাধু লোকের উদ্দেশ্য কখনোই সফল হবে না।’

অভিনেত্রী জানান, ‘শুটিং স্পটে গত ৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যে ঝামেলা তৈরি হয়েছিল তার জন্য অভিনয়শিল্পী সংঘের রায়ে আমি আর্থিক জরিমানা ও ক্ষমা চেয়েছি। সে ঘটনার সমাধান কিন্তু হয়ে গেছে।

আরও পড়ুন: প্রতিদিনই আমার বিরুদ্ধে মামলা হয়!

ডিরেক্টর গিল্ড হঠাৎ কারো মতামত না নিয়ে ব্যক্তিগত আক্রোশে সম্মেলন করে। যেখানে আমাকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়, যা ঠিক হয় নি। আমি ডিরেক্টর গিল্ডের সদস্য নই, আমি অভিনয়শিল্পী সংঘের সদস্য। ডিরেক্টর গিল্ড আমাকে নিষিদ্ধ করতে পারে না।’

এর আগে নিষেধাজ্ঞার খবরে চমক জানান, ‘ডিরেক্টর গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সাথে আছে। ডিরেক্টর গিল্ড দেশের বড় আদালত না। সামনে যদি তারা এটা নিয়ে বাড়াবাড়ি করে, আমাকে কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা