ছবি : সংগৃহিত
শিক্ষা
শিক্ষিকার গাড়ি চাপায় ছাত্রীর মৃত্যু

বেলাশেষে কে-ই-বা রাখে রুকাইয়াদের খোঁজ!

আদিল সরকার, ইবি : বেলা ঠিক ১২টা। স্কুল শেষে বই-খাতা কাঁধে বাড়ি ফিরছিলেন ছোট্ট রুকাইয়া। সাথে একাধিক সহপাঠী আর মায়ের কাছে যাওয়ার হাসিমাখা মুখ। এগিয়েও গিয়েছিলেন অনেকটা পথ।

আরও পড়ুন : নোয়াখালীতে আগুনে পুড়ে ৬ ঘর ভস্মীভূত

তবে শেষ হয়নি তার বাড়ি যাওয়ার পথটুকু৷ পিচঢালা পথেই পিষে যায় রুকাইয়ার হাসিমাখা মুখটি। লাল রঙ্গের গাড়িটি নিমিষেই নিভিয়ে দিয়ে যায় জলন্ত এক স্বপ্নকে। যার নিঃস্বতায় আজ নিস্তব্ধ গোটা পরিবার।

রুকাইয়া নেই আজ চার-চারটি দিন। স্কুল শেষে বই-খাতা নিয়ে এখন আর ঘরে ফিরে আসে না সে। বলে উঠে না বাবা আজ কিন্তু আমায় ঔই চকলেটটা কিনে দিতেই হবে।

মায়ের কাছে আর বায়না ধরে না মাংস খাওয়ার। বিকেল হলেই ছোট বোনকে নিয়ে ছোটাছুটি করতেও বের হয়না সে৷ সবকিছু থেকেই আজ চিরতরের জন্য আলাদা রুকাইয়া নামের মেয়েটি।

আরও পড়ুন : তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ড্যানিশ রাষ্ট্রদূত

যে এখন শুধুই স্বপ্ন। তার কথা মনে করে এখনো চিৎকারে ফেঁটে উঠছে দুখিনী মায়ের মলিন মুখটি। রাতের আধারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন বাবা নামক কঠিন মানুষটাও। আঁতকে উঠছেন স্বজনরা। এই শোক কেটে উঠার সময় হয়তো হবে না তাদের। এভাবেই প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে কতশত রুকাইয়া। দেশে কিংবা বিদেশে। এইভাবেই নয়তো অন্যভাবে।

নিষ্ঠুরভাবে হারিয়ে যাওয়া রুকাইয়াদের আর খোঁজা হয় না। তবে দিব্বি আয়েশের মধ্যেই সময় কাটান দামি গাড়ির এই মালিকেরা। যাদের চাকায় লেগে থাকে মানু্ষের তাজা রক্ত। কদিন বাদেই কেটে যায় সব ঘোর। শুধু নিস্ব হয়ে উঠে এক একটি পরিবার৷ হয়তো বিচারের আশায় দিনাতিপাত করে যায় কেউ কেউ। কেউবা যেতেও পারে না বিচারের সেই দরজায়। বেলাশেষে কে ই বা নেয় তাদের খোঁজ.....!

আরও পড়ুন : ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষিকার গাড়ি চাপায় মৃত্যু হয় স্কুল ছাত্রী উম্মে রুকাইয়ার (১১)। শিরিনা বিথির নামের ওই শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি।

ঘটনার সময় ওই শিক্ষিকা তার গাড়িতেই ছিলেন। তবে তার ব্যক্তিগত ড্রাইভার গাড়িটি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন সে। ঘটনায় এখনো কোন অভিযুক্ত মামলা হয়নি৷ তবে অপমৃত্যুর মামলাতেই শেষ হয়েছে হৃদয়বিদারক এই কাহিনীর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা