ছবি: সংগৃহীত
বিনোদন

তালির জন্য সিনেমা করতে চাইনি

বিনোদন ডেস্ক: দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়ক মাহফুজ আহমেদ। অথচ দর্শকদের মনে আগের মতোই রয়ে গেছেন!

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত তানিয়া বৃষ্টি

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রহেলিকা’ মুক্তির ৩ সপ্তাহ পরে এসেও দর্শকদের ভালোবাসায় সিক্ত প্রেক্ষাগৃহ! মাহফুজ কি জানতেন, দর্শকদের এতো ভালোবাসা পাবেন তিনি?

তিনি জানান, শুরুতে মনে হয়েছিল হারিয়ে গিয়েছি। দর্শকরা হয়তো আর গ্রহণ করবে না। তবে সবসময় নিজের কাজের ওপর ভরসা ছিল। এজন্য সিনেমা মুক্তির পর যে সাড়া পেয়েছি, তাতে এতোটুকু নিশ্চিত যে, দর্শকদের মনে এখনো ক্ষুদ্র জায়গা হলেও আছে।

আরও পড়ুন: দেশের বাইরে মুক্তি পাচ্ছে ‘ক্যাসিনো’

৮ বছর আগে অনিমেষ আইচের পরিচালিত সিনেমা ‘জিরো ডিগ্রি’-তে শেষ কাজ করেছিলেন মাহফুজ। এরপর গল্প পছন্দ না হওয়াই লম্বা বিরতিতে ছিলেন তিনি।

মাহফুজ জানান, শুধু সংখ্যা বাড়াতে কাজ করতে চাইনি। অভিনেতার এ বক্তব্য যেন ‘প্রহেলিকা’কেই নির্দেশ করছে। নতুন, ভিন্নধর্মী গল্প এবং অসাধারণ উপস্থাপন এই সিনেমাটি।

আরও পড়ুন: মঞ্চ থেকে পড়ে গেলেন বাদশা!

তার ভাষায়, আমি শিস বা তালির জন্য সিনেমা করতে চাইনি। আমার সিনেমা দর্শকদের একটু নাড়া দিক, একটু অনুপ্রাণিত হোক, আলোড়ন সৃষ্টি করুক।

দর্শক প্রতিক্রিয়ায় দেখা যায়, মাহফুজ সেটা পেরেছেন। তার এ প্রাপ্তিকে দীর্ঘ প্রস্তুতির ফলাফল বলে জানান তিনি।

পর্দায় না থেকেও নিয়মিত দেশি-বিদেশি সিনেমা-সিরিজ দেখা, দর্শকদের চাহিদার ধারণা রেখেছেন এই অভিনেতা।

আরও পড়ুন: ভারতের ২৯ টি হলে ‘সুড়ঙ্গ’

তিনি বলেন, চাইলেই একদিনে অভিনেতা হওয়া যায় না। তার জন্য প্রয়োজন অনেকটা সময়, ধৈর্য আর অভিজ্ঞতা। এখনো আমি শিখছি। এখনো আমার অভিনয় পরিণত বয়সে আসতে পারিনি। যারা পেরেছেন তাদের দিয়ে আর কাজ করানো হয় না।

নতুন কাজের ব্যাপারে তিনি বলেন, বছরে একটা সিনেমা আর একটা ওটিটি করবো। বেশি করলে কাজে মন ও মান কোনোটাই থাকবে না।

আরও পড়ুন: সুপারমডেল জিজি হাদিদ গ্রেফতার!

প্রসঙ্গত, ভারতীয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র একটি ওয়েব সিরিজে দেখা যাবে মাহফুজকে।

সাফায়াত মনসুর রানা পরিচালিত এই সিরিজে নতুন রূপে দর্শকরা তাকে দেখতে পাবেন বলে জানান নায়ক। এতে তার সাথে জুটি বেঁধে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা