প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শাকিব খান
বিনোদন

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শাকিব খান

বিনোদন ডেস্ক:

বিএফডিসিতে চলছে নানারকম সাংগঠনিক অস্থিরতা। প্রেক্ষাগৃহ বন্ধ, বেকার হয়ে আছেন সিনেমা সংশ্লিষ্ট হাজারো শিল্পী-কুশলী। দর্শকদের পক্ষ থেকে রয়েছে ভালো সিনেমা নির্মাণ না হওয়ার অভিযোগ।

অন্যদিকে এমন জটিল পরিস্থিতিতে সব সময় নীরবে থেকে নিজের কাজটি করার নজির রেখে চলেছেন দেশের প্রধান নায়ক শাকিব খান। সংগঠনভিত্তিক সাম্প্রতিক দলাদলিতেও এই নায়কের নীরবতা ছিল চোখে লাগার মতো। তবে সেই নীরবতা এবার অগ্নুৎপাতের মতো ফুঁড়ে বেরুলো—সরাসরি প্রধানমন্ত্রী বরাবর।

শাকিব খান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‌‌‘বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি এখন ভালো নেই। ভালো নেই এখানকার মানুষগুলো। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আজ তার হাতে গড়া এফডিসির এমন অবস্থা দেখতে হতো না। গুটিকয়েক মানুষ কয়েক বছর ধরে এই এফডিসিকে দেশের আপামর মানুষের কাছে বিতর্কিত করে চলছে, প্রকৃত শিল্পীদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে। কর্ম পরিবেশ নষ্ট করে চলছে; যার বিরুদ্ধে গোটা এফডিসির প্রত্যেকটা সংগঠনই এখন কঠোর অবস্থানে রয়েছে। যখনই সিনেমায় সুদিন দেখতে পাই, তখনই গুটিকয়েক মানুষ নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইন্ডাস্ট্রিকে পিছিয়ে দেয়।’

এমন কথা এভাবে মুখফুটে সচরাচর শাকিব খানকে বলতে শোনা যায় না। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস প্রসঙ্গে নিজের পেইজে লিখতে গিয়ে চলচ্চিত্রকে ঘিরে চলতে থাকা এসব অনিয়ম-অভিযোগের চিত্র তুলে ধরেন শাকিব খান।

সেখানে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‌‌‘বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই, আপনার বাবা তথা সমগ্র বাঙালি জাতির পিতার হাতে গড়া এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে দ্রুত কঠোর পদক্ষেপ নিন। আপনি ছাড়া আর কোনও উপায় দেখছি না। প্লিজ, আপনি শুধু আমাদের কাজের পরিবেশটুকু তৈরি করে দিন, বাকিটা আমরাই তৈরি করে নেবো।’

১৫ আগস্টকে ঘিরে শাকিব খান এই পোস্টে তুলে ধরেন বঙ্গবন্ধুকে নিয়ে দারুণ একটি তথ্য। তিনি বলেন, ‘‘আজ ভেবে গর্ব হচ্ছে, প্রয়াত পরিচালক চাষি নজরুল ইসলাম, যার নির্দেশনায় আমারও কাজ করার সুযোগ হয়েছিল, তারই মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘সংগ্রাম’-এ উপস্থিত হয়েছিলেন আমাদের বঙ্গবন্ধুও। ১৯৭৪ সালে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। এমন একজন মহান নেতা চলচ্চিত্রেও কাজ করেছেন! চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে এ কথাটি বলতে গিয়ে গর্বে আমার বুক ভরে ওঠে।’’

শাকিব খানের প্রত্যাশা, ‌‌‘আজকের (১৫ আগস্ট) এই দিনে বঙ্গবন্ধুর পরিকল্পনা, আদর্শ, ন্যায়-নীতি, জীবন, চিন্তা, শিক্ষা ও কর্ম থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তবেই জাতির পিতার স্বপ্ন সফল হবে বলে মনে করি। আর সেই লক্ষ্যে যদি অটুট থাকা যায় তাহলে বাংলাদেশ অচিরেই একটা সোনার দেশ হয়ে গড়ে উঠবে তাতে কোনও সন্দেহ নেই।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা