বিনোদন

আবারও আদালতে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক : আলোচিত ২০০ কোটি রুপি অর্থপাচারের মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

আরও পড়ুন : ঋণ চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা

বুধবার (৫ এপ্রিল) নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হন তিনি।

ই-টাইমস জানিয়েছে, এ মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থার সামনে এর আগে একাধিকবার হাজির হয়েছেন জ্যাকুলিন।

আরও পড়ুন : ফের আল-আকসায় হামলা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একই মামলায় সুকেশ ও জ্যাকুলিনের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দায়ের করবে এবং মামলার পরবর্তী শুনানি হবে ১৮ এপ্রিল। এই মামলায় সুকেশ ও জড়িতদের মধ্যে অন্যতম অভিযুক্ত জ্যাকুলিন ফার্নান্দেজ।

প্রসঙ্গত, ২০২১ সালে সুকেশ ও তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। পরবর্তীতে ২০২২ সালের ১৭ আগস্ট সুকেশের সাথে জ্যাকুলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা (ইডি)। এরপর ১৫ নভেম্বর জামিন পান এই অভিনেত্রী।

সান নিউজ/এনেজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা