ফাইল ছবি
বিনোদন

চলে আসলে ফিরেও তাকাই না

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রায়ই কিছূ না কিছু ফেসবুকে প্রকাশ করে থাকেন তিনি। এই তো, গত বছরের শেষ দিনে রাজের সঙ্গে বিরোধের কথা প্রকাশ করে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। যদিও তারা পরে একসঙ্গে ফিরে আসে।

আরও পড়ুন: মুম্বাইয়ের রাস্তায় ঝলমলে প্রিয়াঙ্কা

সোমবার (৩ এপ্রিল) এ অভিনেত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পুকুড়পাড়ে বসে থাকা একটি ছবি পোস্ট করেছেন।

কিন্তু রহস্য বাধে পরীর ক্যাপশনে। ক্যাপশনে তিনি লিখেন, ‘সাধারণত আমি মানুষকে ভুল শুধরে নেয়ার জন্য তাদের চাওয়া অনুযায়ী সময় দেই। কিন্তু যখন কোনো কিছু থেকে একবার আমি চলে আসি, তখন আর ফিরেও তাকাই না।’

আরও পড়ুন: আংটিবদল হয়ে গেল ঐশীর

এদিকে হঠাৎ কেন ছবির ক্যাপশনে এমনটা লিখলেন? তাহলে কি স্বামীর সঙ্গে আবারও কোনো সমস্যায় জড়িয়েছেন তিনি? ভক্ত ও নেটিজেনদের মনে এরকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মনের মাঝে নানা প্রশ্ন থাকলেও প্রশ্ন করার সুযোগ নেই নেটিজেনদের। কারণ, অভিনেত্রী তার পোস্টে মন্তব্যের অপশন বন্ধ করে রেখেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা