ফাইল ছবি
বিনোদন

ক্ষমা চাইলেন উরফি!

বিনোদন ডেস্ক: নিত্যনতুন পোশাকের কারণে সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় মডেল উরফি জাভেদ। কখনও দড়ি দিয়ে, কখনও আবার গাছের লতাপাতা জড়িয়ে লজ্জা নিবারণ করেছেন। আর এই অদ্ভুত পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন অনেকবার।

আরও পড়ুন: তিন সিনেমা নিয়ে আসছে পুর্ণিমা

তবে এবার উরফির কণ্ঠে ভিন্ন সুর। সবার কাছে ক্ষমা চাইলেন আলোচিত এই মডেল। ঘোষণা দিলেন, এমন কোনও পোশাকই আর পরবেন না যা অন্যের ভাবাবেগে আঘাত দেয়।

শুক্রবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক চাঞ্চল্যকর টুইট করেন উরফি। এতে তিনি লেখেন, ‘আমি ক্ষমা চাইছি মানুষের মননে আঘাত করার জন্য। আমি যা পরি সেই জন্যও ক্ষমা চাইছি। এবার থেকে বদলে যাওয়া উরফিকে দেখতে পারবেন আপনারা। এখন থেকে অন্য রকম পোশাক পরব, মাফি (ক্ষমা)।’

আরও পড়ুন: হিন্দি সিনেমায় নৈতিকতা নেই

কিছুদিন আগেও যিনি নিজের পোশাক নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন নিন্দুকদের, তারই কণ্ঠে এমন সুর কৌতূহল জাগিছে অনুরাগীদের। তাদের প্রশ্ন- হঠাৎ কী হল উরফির? যদিও এর আগে ছকভাঙা পোশাকের কারণে হুমকি, এফআইআর সব ধরনের ঝামেলা পোহাতে হয়েছে তাকে। তবে কি এবারও তেমন কিছু হয়েছে তার সঙ্গে? না কি নেপথ্যে রয়েছে অন্য কারণ? এমন নানান প্রশ্নের চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা