মাহিয়া মাহি
বিনোদন

মাকে নতুন করে অনুভব করছি

বিনোদন ডেস্ক: গত মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বর্তমানে ছেলেকে ঘিরেই রাজ্যের আনন্দ, ভালোলাগার অনুভূতি নায়িকার পরিবারে। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ নিতে পেরে যেন স্বর্গীয় সুখ খুঁজে পেয়েছেন মাহি।

মাহি বলেন, জীবনের সেরা উপহার পেলাম। মা হওয়ার পর এবং আগের অনুভূতি— দুটিই বিচিত্র। মা হওয়ার পর নিজের মাকে আমি নতুন করে অনুভব করছি। বাবুকে ৪০ সপ্তাহ পেটে ধারণ, কত ধরনের হরমোনাল পরিবর্তন, প্রথম পেটের ভেতরে বাবুর লাথি অনুভব, প্রথম ওর মুখটা দেখা— সব কিছুই প্রথম আর অদ্ভুত জাদুকরি এক অনুভূতি। বাবুর ছোট ছোট আঙুল ছোঁয়ার অভিজ্ঞতা আমার জীবনের অন্য রকম এক শিহরণ। যখন আমার বাবুর মুখের দিকে তাকালাম, আহা এত দিনের সব কষ্ট নিমেষেই দূর হয়ে গেল। সবাই আমার রাজপুত্রের জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: সব স্টেশনেই থামছে মেট্রোরেল

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছরের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন তিনি। তখন এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে, টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।’

মাহিয়া মাহির মা হওয়ার সংবাদে বেশ খুশি তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সামাজিকমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তারা। চুপ থাকেননি তার সহশিল্পীরাও। উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি প্রথমবার মা হওয়াতে অভিনন্দন জানিয়েছেন মাহিকে। এ তালিকায় রয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, চিত্রনায়িকা পরীমণি-সহ অন্যান্যরা।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে পলিটেকনিক ছাত্রের মৃত্যু

প্রসঙ্গত, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন মাহি। এরপর জাজের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

তার ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা